ম্যাক্রোঁ ও স্টারমারের সমালোচনায় ট্রাম্প, ইউক্রেন যুদ্ধ বন্ধে কার্যক্রম নিয়ে প্রশ্ন !

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ১০:৩৫ ২২ ফেব্রুয়ারী ২০২৫
দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে ইউক্রেন-রাশিয়া সংঘাত বন্ধে উদ্যোগ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরইমধ্যে রিয়াদে মার্কিন ও রুশ শীর্ষ কর্মকর্তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে ইউক্রেন ও ইউরোপীয় নেতাদের বাদ দিয়ে এ বৈঠক আয়োজনের ঘটনায় শুরু হয়েছে সমালোচনা।
সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সমালোচনা করেছেন ট্রাম্প। তিনি বলেন, "ইউক্রেন যুদ্ধ বন্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেননি ম্যাক্রোঁ ও স্টারমার।"
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণ মাত্রায় হামলা চালায়। এরপর থেকেই যুক্তরাজ্য ও ফ্রান্সসহ পশ্চিমা মিত্ররা কিয়েভকে সমর্থন দিয়ে যাচ্ছে। তবে ট্রাম্পের সাম্প্রতিক প্রচেষ্টায় যুদ্ধ বন্ধের উদ্যোগ জোরদার হয়েছে বলে উভয় পক্ষ দাবি করেছে।
বৈঠকে ইউক্রেন ও ইউরোপের অংশগ্রহণ না থাকায় ইউরোপীয় নেতারা প্যারিসে জরুরি বৈঠকে মিলিত হন। ট্রাম্প যদিও ম্যাক্রোঁ ও স্টারমারকে সমালোচনা করেন, তবে তাদের "বন্ধু" এবং "ভালো মানুষ" বলে আখ্যা দিয়েছেন।
আগামী সপ্তাহে হোয়াইট হাউসে ম্যাক্রোঁ ও স্টারমারের সফর নির্ধারিত রয়েছে। এ সফরে ইউক্রেন পরিস্থিতি ও শান্তি প্রচেষ্টা নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এক বিবৃতিতে বলেন, "শান্তি নিশ্চিত করতে ইউরোপের একত্রিত হওয়া প্রয়োজন।" তিনি ট্রাম্প প্রশাসনের সাথে খনিজ সম্পদ বিষয়ে চুক্তির ইঙ্গিতও দিয়েছেন।
জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ ইউক্রেনের সার্বভৌমত্বের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, "জার্মানি ও ইউরোপ তাদের অবস্থানে অটল থাকবে।"
ইউক্রেন সংকটের সমাধানে ট্রাম্প প্রশাসনের ভূমিকা কতটা কার্যকর হয় তা দেখার অপেক্ষায় আন্তর্জাতিক মহল।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান




