ছয় সন্তানের বেশি মায়েদের জাতীয় মেডেল দেবেন ট্রাম্প!


প্রকাশিত: ১২:৫৪ ২৪ এপ্রিল ২০২৫
জন্মহার হ্রাস ও পারিবারিক মূল্যবোধ জোরদারে নতুন উদ্যোগ নিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, জন্মহার বাড়াতে হোয়াইট হাউজ পরিকল্পনা করেছে সন্তান জন্ম ও বিয়ে করার ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদানের।
প্রতিবেদনে বলা হয়, মায়েদের বেশি সন্তান নিতে উৎসাহিত করতেই এসব পরিকল্পনা। এর মধ্যে রয়েছে সন্তান জন্ম দিলে নগদ অর্থ, বিবাহিতদের জন্য স্কলারশিপ, আর ছয় বা তার বেশি সন্তান জন্ম দেওয়া মায়েদের জন্য জাতীয় মেডেল প্রদান।
প্রস্তাবিত উদ্যোগগুলোঃ
বেবি বোনাস: নতুন প্রতিটি সন্তানের জন্য মাকে এককালীন ৫ হাজার ডলার অর্থ সহায়তা।
স্কলারশিপ সুবিধা: ফুলব্রাইট স্কলারশিপের ৩০ শতাংশ বরাদ্দ বিবাহিত ও বা-মায়েদের জন্য।
মাতৃত্বের জাতীয় মেডেল: ছয় বা তার বেশি সন্তানের মা হলে সম্মানসূচক জাতীয় স্বীকৃতি।
আইভিএফ ভর্তুকি: ইন ভিট্রো ফার্টিলাইজেশনের জন্য বাড়তি ভর্তুকি ও সুবিধা।
বিশেষজ্ঞরা বলছেন, যদি জন্মহার আরও কমে যায়, তাহলে আগামী দিনে কর্মক্ষম জনসংখ্যা হ্রাস পাবে এবং অর্থনীতি চাপে পড়বে। তাই এই ধরনের পদক্ষেপকে তারা সময়োচিত বলে মনে করছেন।
তথ্যসূত্র: নিউইয়র্ক টাইমস
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে দায়িত্বহীন আচরণ করছে বিরোধী দল:প্রতিমন্ত্রী
- শাহরুখ থেকে সালমান, বলিউডের শীর্ষ তারকারা কে কোন ক্যাটাগরির নিরাপত্তা পান
- প্রায় এক মাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস



