পেহেলগাম হামলায় উত্তপ্ত উপমহাদেশ, পাল্টা পদক্ষেপে যাচ্ছে পাকিস্তান


প্রকাশিত: ১০:৪৮ ২৪ এপ্রিল ২০২৫
কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সশস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে ভারতের নেওয়া একাধিক কড়া সিদ্ধান্তের জবাবে এবার পাল্টা ব্যবস্থা নিতে যাচ্ছে পাকিস্তান। এই লক্ষ্যে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের আহ্বানে একটি জরুরি জাতীয় নিরাপত্তা কমিটির (NSC) বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এ তথ্য জানিয়েছে জিও নিউজ।
গত সপ্তাহে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে এক বন্দুকধারীর হামলায় প্রাণ হারান ২৬ জন পর্যটক, আহত হন অন্তত ১৭ জন। এ ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারত একাধিক কড়া পদক্ষেপ গ্রহণ করে, যার মধ্যে রয়েছে সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত এবং পাকিস্তানি নাগরিকদের জন্য ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা।
পাকিস্তান সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতের এই একতরফা সিদ্ধান্তের প্রেক্ষিতে NSC বৈঠকে পাল্টা পদক্ষেপ নিয়ে আলোচনা হবে। প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “ভারতের একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা উপযুক্ত জবাব দেব। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “সিন্ধু পানি চুক্তি শুধুমাত্র ভারত-পাকিস্তানের বিষয় নয়, এর সঙ্গে আন্তর্জাতিক অংশীদার—বিশ্বব্যাংকও যুক্ত। তাই একতরফাভাবে এই চুক্তি স্থগিত করা আন্তর্জাতিকভাবে বাধাগ্রস্ত হতে পারে।”
এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দিল্লি ইতোমধ্যেই ইসলামাবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। সীমান্তে নজরদারি বৃদ্ধি, কূটনৈতিক চাপে আগ্রাসী কৌশল, এমনকি দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক পর্যালোচনার মতো পদক্ষেপ নেওয়া হয়েছে।
কাশ্মীর ইস্যুতে এমনিতেই ভারত-পাকিস্তান সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তপ্ত। সাম্প্রতিক এই ঘটনা সেই উত্তেজনাকে আরও তীব্র করেছে বলে ধারণা বিশ্লেষকদের। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে দুই প্রতিবেশী দেশের পরবর্তী কূটনৈতিক ও সামরিক পদক্ষেপের দিকেই এখন নজর পুরো বিশ্বের।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




