পাকিস্তানের হামলার ভয়ে বাঙ্কার প্রস্তুতে ব্যস্ত ভারতীয়রা!


প্রকাশিত: ০৯:৪০ ২৭ এপ্রিল ২০২৫
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে ২৬ জনকে হত্যার ঘটনায় ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ তীব্র আকার ধারণ করছে। এরই মধ্যে দুই দেশের সীমান্তবর্তী এলাকায় একাধিকবার গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এমন উত্তেজনাকর পরিস্থিতিতে সম্ভাব্য বড় হামলার আশঙ্কায় ভারতের সীমান্তবর্তী গ্রামগুলোতে বাসিন্দারা বাঙ্কার প্রস্তুতের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম ভাস্কর লাইভ জানিয়েছে, জম্মু-কাশ্মিরের পুঞ্চ বিভাগের পরিস্থিতি সবচেয়ে বেশি উত্তপ্ত। বিশেষ করে ভারতের শেষ প্রান্তে অবস্থিত সালোত্রি গ্রামে টানা দুইদিন ধরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সম্ভাব্য হামলা থেকে নিজেদের রক্ষার জন্য তারা সরকারি সহায়তায় নির্মিত কমিউনিটি বাঙ্কারগুলো পরিষ্কার ও প্রস্তুত করছেন।
সালোত্রি গ্রামটি লাইন অব কন্ট্রোলের (এলওসি) খুব কাছাকাছি অবস্থিত হওয়ায় এখানকার মানুষের মধ্যে আতঙ্ক আরও বেশি। তবে শঙ্কার মধ্যেও তারা সাহসিকতার সঙ্গে নিজেদের প্রস্তুত রাখছেন।
সরকারি এক কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, “পাকিস্তানি সেনারা ছোট অস্ত্র দিয়ে ভারতীয় সেনাদের অবস্থান লক্ষ্য করে গুলি ছুড়েছে। এর জবাবে ভারতীয় সেনাবাহিনীও কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভারত সরকার তাদের জন্য শক্তপোক্ত, বুলেটপ্রুফ বাঙ্কার নির্মাণ করে দিয়েছে। এই বাঙ্কারগুলো মাটির প্রায় ১০ ফুট গভীরে তৈরি করা হয়েছে, যা গোলাবর্ষণ ও গুলির সময় তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম।
এক গ্রামবাসী বলেন, “আমরা সীমান্ত এলাকায় বাস করি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেসামরিক নাগরিকদের জন্য যেসব বাঙ্কার নির্মাণ করে দিয়েছেন, সেগুলো খুবই মজবুত এবং নিরাপদ। আমরা প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই। এখন আমাদের গ্রামেই আমরা নিরাপদ বোধ করছি।”
তিনি আরও বলেন, “পেহেলগামে সশস্ত্র হামলাকারীরা যেটি করেছে, তা কাপুরুষোচিত। আমাদের হিন্দু ভাইদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। এর জবাব দেওয়া আবশ্যক। যখন ভারতীয় সেনারা প্রতিক্রিয়া দেখাবে, তখন আমাদের নিরাপদ স্থানে যেতে হবে। এজন্য আমরা আমাদের বাঙ্কার প্রস্তুত রাখছি।”
এদিকে, কারগিল যুদ্ধের সময় এলওসির কাছের হুন্দারমান গ্রামে ২১৭ জন বাসিন্দা একটি বাঙ্কারে আশ্রয় নিয়েছিলেন, যা এখনও সংরক্ষিত রয়েছে। তবে সে সময় সালোত্রি গ্রামে কোনো বাঙ্কার ছিল না। স্থানীয় মানুষদের তখন পালিয়ে পুঞ্চ শহরে আশ্রয় নিতে হয়েছিল। এখন নতুন করে নির্মিত বাঙ্কারগুলোর কারণে তারা নিজেদের গ্রামেই নিরাপদ আশ্রয় পাচ্ছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে




