হামলা হলে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি পাকিস্তানের!


প্রকাশিত: ১২:৫১ ২৯ এপ্রিল ২০২৫
ভারত যদি পাকিস্তানে সামরিক অভিযান চালায়, তবে নিজেদের অস্তিত্ব ও সার্বভৌমত্ব রক্ষার্থে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছে পাকিস্তান। সোমবার এক সাক্ষাৎকারে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ এই সতর্কবার্তা দেন।
বৃহস্পতিবার ইসলামাবাদে বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, “যদি আমাদের অস্তিত্ব সরাসরি হুমকির মুখে পড়ে, সেক্ষেত্রে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা ছাড়া আমাদের আর কোনো বিকল্প থাকবে না।”
এর আগে, মঙ্গলবার জম্মু ও কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৫ জন ভারতীয় নাগরিক এবং এক নেপালি নিহত হন। হামলার ঘটনাকে ঘিরে ভারতে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে এবং পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের দাবিও প্রবলভাবে উঠেছে।
ভারত বহুদিন ধরেই অভিযোগ করে আসছে যে, কাশ্মিরের বিচ্ছিন্নতাবাদীদের পাকিস্তান সমর্থন দিয়ে আসছে। বিতর্কিত এই হিমালয় অঞ্চল নিয়ে দুই দেশ অতীতে দু’বার সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে। সাম্প্রতিক হামলার ঘটনায় উত্তেজনা আরও বেড়ে যাওয়ায় নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।
সাক্ষাৎকারে খাজা আসিফ জানান, ‘‘আমরা আমাদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করেছি। কারণ এখন সামরিক আক্রমণের আশঙ্কা প্রবল। এই পরিস্থিতিতে আমরা কৌশলগত কিছু সিদ্ধান্ত নিয়েছি।’’
তিনি আরও বলেন, কাশ্মিরের ঘটনাকে কেন্দ্র করে ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে যেভাবে হুমকি দেওয়া হচ্ছে, তাতে সতর্ক থাকা জরুরি হয়ে পড়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীও ভারতীয় হামলার আশঙ্কা সম্পর্কে সরকারকে অবহিত করেছে। যদিও তিনি সম্ভাব্য আক্রমণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।
পেহেলগামে হামলার পর ভারত দুই সন্দেহভাজন হামলাকারীকে পাকিস্তানি বলে দাবি করেছে। তবে ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আরও স্পষ্ট করে বলেন, “আমরা উচ্চ সতর্কতায় রয়েছি। আমাদের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি তৈরি হলেই কেবল আমাদের পারমাণবিক অস্ত্রভাণ্ডার ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হবে।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের




