কানাডার নির্বাচনে ট্রাম্পবিরোধী মার্ক কার্নির লিবারেল পার্টির জয়


প্রকাশিত: ১১:১৯ ২৯ এপ্রিল ২০২৫
কানাডার সাধারণ নির্বাচনে জয় পেয়েছে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি। তবে ৩৪৩ আসনের হাউস অব কমন্সে তারা সংখ্যাগরিষ্ঠতা পাবে কিনা, তা এখনও নিশ্চিত নয় বলে জানানো হয়েছে বিবিসির লাইভ প্রতিবেদনে।
কানাডার সরকারি সম্প্রচারমাধ্যম সিবিসি জানিয়েছে, প্রাথমিক ফলাফলে লিবারেল পার্টি ১৬৩টি আসনে জয়ী হয়েছে। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টি পেয়েছে ১৪৯টি আসন। এ ছাড়া ব্লক কুইবেকোইস ২৩টি, নিউ ডেমোক্র্যাট পার্টি ৭টি এবং গ্রিন পার্টি ১টি আসনে জয়লাভ করেছে।
সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনের জন্য প্রয়োজন ১৭২টি আসনে জয়। ফলে লিবারেল পার্টি এখনও একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি। তবুও অনেকটাই নিশ্চিত হয়ে গেছে যে মার্ক কার্নিই প্রধানমন্ত্রীর দায়িত্বে বহাল থাকছেন।
এ নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই লিবারেল পার্টির অফিসে সমর্থকদের উচ্ছ্বাস লক্ষ করা গেছে। তবে তারা এখনো অধীর আগ্রহে অপেক্ষা করছেন সংখ্যাগরিষ্ঠতা অর্জনের বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য। ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই মার্ক কার্নি সমর্থকদের উদ্দেশে ভাষণ দেবেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি ও কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত করার হুমকির প্রেক্ষাপটে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনী প্রচারে ট্রাম্পের এসব অবস্থানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন মার্ক কার্নি।
গত ২৪ এপ্রিল এক ভাষণে তিনি বলেন, “এটা কানাডা—এবং আমরাই ঠিক করবো কী ঘটবে এখানে।” তিনি ট্রাম্পের হুমকির বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং ভোট দিয়ে লিবারেলদের সমর্থনের আহ্বান জানান।
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- ইউপি চেয়ারম্যান পদে নির্বাচনেও লাগবে আয়কর রিটার্নের প্রমাণপত্র
- হ্যাট্রিক করেও ব্রাজিলের কিংবদন্তি রোনালদোর প্রশংসায় মেসি
- প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক
- কম্বোডিয়ার সাইবার প্রতারণা চক্র থেকে উদ্ধার, চার দিনে দেশে ফিরলেন ২২১ বাংলাদেশি
- হ্যাটট্রিকে মেসির ঝড়, বিশ্বকাপ মিশন জয় দিয়ে শুরু আর্জেন্টিনার
- মেসি এত ভালো খেলে কেন?’—বিশ্বকাপে জাদুকরি পারফরম্যান্সে বুবলীর অকপট স্বীকারোক্তি
- ট্রাম্পের মন্তব্যে নতুন বিতর্ক: ‘যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া টিকে থাকা কঠিন হতো ইসরায়েলের’
- ঢাকা উত্তর সিটিতে ১৭৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১৮ জুন
- শিশুর মরদেহ উদ্ধারের পর পুলিশের গাড়িবহরে হামলা, ওসিসহ আহত ৩০
- সরকারি ব্যয় কমছে ২ হাজার কোটি টাকা, সংসদে সংশোধিত বাজেট প্রস্তাব
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস
- দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের শিকার
- পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
- আমিনুল হকের নির্বাচনী ফেস্টুনে আসামির ছবি নিয়ে বিতর্ক
- কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া
- আজ ঘোষণা হচ্ছে ব্রাজিলের বিশ্বকাপ দল, নেইমারকে ঘিরে বাড়ছে অপেক্ষা
- নানির বাগানবাড়িতেই চিরনিদ্রায় কারিনা
- ভূমি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের ঘোষণা প্রধানমন্ত্রীর




