যুদ্ধের আশঙ্কা! দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর


প্রকাশিত: ০২:৩৪ ২৯ এপ্রিল ২০২৫
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ দেশবাসীকে মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা আগামী দু’তিন দিনের মধ্যেই যুদ্ধে রূপ নিতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ভারতের সামরিক হামলা আসন্ন,”—এই মন্তব্যের পর থেকেই পাকিস্তানজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
পরে পাকিস্তানের দুটি প্রভাবশালী সংবাদমাধ্যম, জিও নিউজ এবং সামা টিভি, তাঁর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, “আগামী দু’তিন দিন খুবই গুরুত্বপূর্ণ। যদি সত্যিই কিছু ঘটে কিংবা শুরু হয়, তাহলে তা এই সময়ের মধ্যেই হবে। আর যদি না হয়, তাহলে ধরে নিতে হবে যে আমরা একটি বড় বিপদ থেকে রক্ষা পেয়েছি।”
সামা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, “এই অঞ্চলে একটি যুদ্ধের আশঙ্কা এখন প্রবল। সবাইকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। কারণ পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে।”
এই উত্তেজনার সূত্রপাত ২২ এপ্রিলের ভয়াবহ সন্ত্রাসী হামলার পর থেকে। ওই দিন ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যের পেহেলগাঁও জেলার বৈসরণ তৃণভূমিতে কাশ্মিরভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট পর্যটকদের ওপর অতর্কিতে হামলা চালায়।
স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে চালানো এই হামলায় অন্তত ২৬ জন পর্যটক নিহত হন, যাঁরা সবাই পুরুষ। আহত হন আরও অনেকেই। বিশ্লেষকদের মতে, এটি ছিল ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর জম্মু ও কাশ্মিরে সবচেয়ে ভয়াবহ হামলা।
এই ঘটনার পর ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করে বিভিন্ন কূটনৈতিক এবং নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণ করে। সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি স্থগিত, সীমান্তে সেনা মোতায়েন বৃদ্ধি এবং কূটনৈতিক বার্তা বিনিময় এই উত্তেজনার মাত্রা আরও বাড়িয়ে তোলে। পাল্টা জবাবে পাকিস্তানও তাদের স্থল ও আকাশসীমা বন্ধ করার হুমকি দেয় এবং সেনাবাহিনীকে সতর্ক করে।
গত তিন দিন ধরে কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে গুলি বিনিময় চলছে। এতে ইতিমধ্যে উভয় পক্ষেই প্রাণহানি ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এই পটভূমিতেই প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের এই সতর্কবার্তা যুদ্ধের আশঙ্কাকে আরও উসকে দিয়েছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তার জন্য এখন চাতক পাখির মতো অপেক্ষা করছে দুই দেশের জনগণ এবং আন্তর্জাতিক মহল।
সাম্প্রতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। আন্তর্জাতিক সম্প্রদায় উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে দায়িত্বহীন আচরণ করছে বিরোধী দল:প্রতিমন্ত্রী



