সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিলেন মোদি, যে কোনো মুহূর্তে হামলা!


প্রকাশিত: ১২:৪০ ৩০ এপ্রিল ২০২৫
কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক বন্দুকধারীদের হামলার প্রেক্ষিতে যে কোনও সময় ভারতের তরফ থেকে পাল্টা সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে—এমন ইঙ্গিতই মিলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক বৈঠক থেকে। মঙ্গলবার (২৯ এপ্রিল) নয়াদিল্লিতে নিজের বাসভবনে দেশের শীর্ষ নিরাপত্তা ও প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন তিনি।
বৈঠকে উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান, চিফ অব ডিফেন্স স্টাফ (CDS) অনীল চৌহান, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এই উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন—ভারতীয় সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। কবে, কখন এবং কোথায় হামলা চালানো হবে, তা নির্ধারণের অধিকার পুরোপুরি বাহিনীর হাতেই থাকবে।
টাইমস নাউ নিউজ ও এনডিটিভি-র খবরে জানা গেছে, প্রধানমন্ত্রী মোদি বলেছেন, “সন্ত্রাসবাদের ধ্বংসাত্মক আঘাত ভারতের জাতীয় সংকল্প।” তার এ বক্তব্যের মাধ্যমে পেহেলগামে হামলার পেছনে জড়িতদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর জন্য 'সবুজ সংকেত' পেয়েছে সেনাবাহিনী—এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।
বৈঠকের পরপরই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রী মোদির বাসভবনে যান, যা পরিস্থিতির গুরুত্ব আরও বাড়িয়ে দেয়।
কাশ্মিরের পেহেলগামের সাম্প্রতিক হামলার জন্য ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করছে। যদিও পাকিস্তান বরাবরের মতোই এই অভিযোগ অস্বীকার করেছে। উল্লেখযোগ্য যে, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে জম্মু-কাশ্মিরের পুলওয়ামায় জইশ-ই-মোহাম্মদের আত্মঘাতী হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ান নিহত হন। সেই ঘটনার প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালানোর দাবি করে।
বুধবার মোদি মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির (CCS) সঙ্গে বৈঠক করবেন। সেখানে এই পরিস্থিতি ঘিরে চূড়ান্ত কৌশলগত সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের




