ভারতের দুঃসাহসের কঠোর জবাব দেওয়া হবে: পাক সেনাপ্রধান


প্রকাশিত: ১০:৪২ ১ মে ২০২৫
ভারতের যেকোনো ধরনের সামরিক দুঃসাহসের জবাবে দৃঢ় ও কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসিম মুনির। বৃহস্পতিবার (১ মে) পাঞ্জাব প্রদেশের ঝিলাম জেলায় ‘হ্যামার স্ট্রাইক’ নামক সামরিক মহড়া পরিদর্শনে গিয়ে এই মন্তব্য করেন তিনি।
সেনাবাহিনীর একটি ট্যাংকের ওপর দাঁড়িয়ে সেনাদের উদ্দেশে জেনারেল মুনির বলেন, “এখানে কোনো অস্পষ্টতা নেই—ভারতের পক্ষ থেকে সামরিক দুঃসাহস দেখালে পাকিস্তান দৃঢ়, দ্রুত এবং কঠোর জবাব দেবে। আমরা আঞ্চলিক স্থিতিশীলতায় বিশ্বাস করি, তবে জাতীয় স্বার্থ রক্ষায় আমাদের প্রস্তুতি ও সংকল্প চূড়ান্ত।”
পাক সামরিক জনসংযোগ দপ্তর (আইএসপিআর)-এর বরাতে দেশটির ইংরেজি দৈনিক দ্য ডন জানিয়েছে, মংলা স্ট্রাইক কর্পসের এই মহড়ায় সেনাবাহিনীর চূড়ান্ত প্রস্তুতি এবং আক্রমণাত্মক সক্ষমতা উপস্থাপিত হয়। সেখানে সেনাবাহিনীর মনোবল এবং প্রফুল্লতা বাড়ানোর পাশাপাশি পাকিস্তানের অখণ্ডতা রক্ষার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন জেনারেল মুনির।
এদিকে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এক সংবাদ সম্মেলনে বলেন, “পাকিস্তান কখনো আগ্রাসনের পথ বেছে নেবে না। তবে ভারত যদি আগ্রাসন শুরু করে, তাহলে আমরা এর কড়া জবাব দেব।” তিনি আরও বলেন, “বিশ্ব সম্প্রদায় এখন সংযমের আহ্বান জানাচ্ছে। পাকিস্তান সরকার ও জাতি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে—আমরাই আগে যুদ্ধ শুরু করব না, তবে ভারত শুরু করলে জবাব হবে অত্যন্ত শক্তিশালী।”
পাক-ভারত সাম্প্রতিক উত্তেজনার পেছনে রয়েছে গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মিরের পেহেলগামে সংঘটিত এক ভয়াবহ বন্দুক হামলা। ভারত দাবি করেছে, ওই হামলার সঙ্গে পাকিস্তান পরোক্ষভাবে জড়িত। এই অভিযোগের পর থেকে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।
এই প্রেক্ষাপটে পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ভারত এই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে। তারা এক উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি করেছে, যা শুধু পাকিস্তান নয়—সমগ্র অঞ্চলকেই অস্থিতিশীল করে তুলতে পারে।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের




