ভেজাল মদপানে প্রাণ গেল ২১ জনের, গুরুতর অসুস্থ ১০


প্রকাশিত: ১২:১১ ১৪ মে ২০২৫
ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসর জেলায় বিষাক্ত ও ভেজাল মদ পানে ২১ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। একই ঘটনায় আরও অন্তত ১০ জন গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (১৩ মে) ভারতের প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়।
স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, অমৃতসরের অন্তত পাঁচটি গ্রামে একযোগে এই মৃত্যুর ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ভুক্তভোগীরা ‘মুনশাইন’ নামের এক ধরনের অপ্রমাণিত ও অবৈধ মদ পান করেছিলেন। এই মদের সঙ্গে বিষাক্ত মিথানল মিশ্রিত ছিল, যা মানুষের শরীরের জন্য অত্যন্ত বিপজ্জনক।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এখন পর্যন্ত ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, বহু বছর ধরে ওই অঞ্চলে অনুমোদনহীনভাবে তৈরি এমন সস্তা মদ বাজারে চালু রয়েছে। এতে নেশার মাত্রা বাড়াতে মেশানো হয় প্রাণঘাতী মিথানল। এই রাসায়নিক নির্দিষ্ট মাত্রার বেশি গ্রহণ করলে অন্ধত্ব, শরীরের অঙ্গপ্রত্যঙ্গ বিকল হওয়া, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে।
পাঞ্জাব পুলিশ ইতোমধ্যেই ১০ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং মূল হোতাসহ জড়িত সবাইকে বিচারের আওতায় আনার ঘোষণা দেওয়া হয়েছে।
ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে মাজিথা মহকুমার ডিএসপি অমোলক সিং এবং স্টেশন হাউস অফিসার অবতার সিংকে বরখাস্ত করেছে প্রশাসন। তাদের বিরুদ্ধে নজরদারির অভাব ও মদের চোরাচালান বন্ধে ব্যর্থতার অভিযোগ রয়েছে।
পাঞ্জাব পুলিশের মহাপরিদর্শক (ডিজিপি) গৌরব যাদব জানিয়েছেন, ঘটনার মূল অভিযুক্ত সাহেব সিং লুধিয়ানার একটি রাসায়নিক কারখানা থেকে মিথানল সংগ্রহ করেছিলেন বলে তথ্য প্রমাণ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, সেই মিথানলই অবৈধ মদ তৈরিতে ব্যবহার করা হয়।
এ ঘটনায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান গভীর শোক প্রকাশ করে বলেন, যারা এই অপরাধের সঙ্গে জড়িত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। সরকার দ্রুত বিচার নিশ্চিত করে দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করবে।
উল্লেখ্য, ভারতের বিভিন্ন রাজ্যে এ ধরনের মর্মান্তিক ঘটনা আগেও ঘটেছে। গত বছর তামিলনাড়ুতে ‘মুনশাইন’ নামক একই ধরনের ভেজাল মদ পান করে অন্তত ৫৩ জনের মৃত্যু হয়। তবুও স্থানীয় পর্যায়ে কার্যকর ব্যবস্থা না থাকায় বারবার ঘটছে প্রাণঘাতী দুর্ঘটনা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের




