প্রকাশ্যে ট্রাম্পের উপর হত্যা চেষ্টা


প্রকাশিত: ১১:৪১ ১৪ জুলাই ২০২৪
পেনসিলভানিয়ায় নির্বাচনী সভায় শনিবার (১৩ জুলাই) হামলায় আহত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর ট্রাম্পকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় গুলিবিদ্ধ হওয়ার পর অবশেষে ট্রাম্পকে নিউ জার্সিতে দেখা গেছে।
ফক্স নিউজ তাদের লাইভ প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্পের ওপর হত্যাচেষ্টা চালানোর পর অবশেষে প্রথমবারের মতো রিপাবলিকান এই প্রার্থীকে দেখা গেছে। স্থানীয় সময় রোববার সকালে ট্রাম্পকে প্লেন থেকে নামতে দেখা যাচ্ছে।
আল জাজিরা বলছে, নেওয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রাম্পের প্লেন অবতরণ করেছে। ভিডিও ফুটেছে দেখা যাচ্ছে, ট্রাম্প প্লেন থেকে নামছেন। সাবেক এই প্রেসিডেন্ট কোথায় যাচ্ছেন তা স্পষ্ট নয়। তবে বেডমিনিস্টারের কাছে ট্রাম্পের একটি গলফ ক্লাব আছে।
এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই নিশ্চিত করেছে যে, নির্বাচনী সভায় ট্রাম্পের ওপর হত্যাচেষ্টা চালানো হয়েছে।
এর আগে বিবিসির প্রতিবেদনে বলা হয়, শনিবার রাতে নির্বাচনী সভায় গুলিবিদ্ধ হন ট্রাম্প। তাকে লক্ষ্য করে মুহুর্মুহু গুলি চালানো হয়। বাটলার কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি গণমাধ্যমে জানিয়েছেন, এ ঘটনায় বন্দুকধারী ও আরেকজন নিহত হয়েছেন।
ট্রাম্প এখন নিরাপদ আছেন বলে দেশটির সিক্রেট সার্ভিস নিশ্চিত করেছে। ট্রাম্পও হামলায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য সিক্রেট সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন।
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- মেসির বাবার মৃত্যুর ভুয়া খবর, চাকরি হারালেন আর্জেন্টাইন সাংবাদিক
- যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে নৃশংস ইসরায়েলি হামলা, নিহত ১৬
- সংসদের দক্ষিণ প্লাজায় হারুন-আল-রশিদের শেষ বিদায়
- স্ত্রী ইকরার মৃত্যুর মামলায় কারাগারে অভিনেতা জাহের আলভী
- ইবনে সিনায় এক্সিকিউটিভ পদে নিয়োগ, আবেদন ২৮ জুন পর্যন্ত
- যাত্রা ও সার্কাস ফিরিয়ে আনতে বড় উদ্যোগ, অনুমতি দেবে সংস্কৃতি মন্ত্রণালয়
- ১০ কোটি ডলার চুরির মামলায় অভিযোগপত্র দাখিলের অপেক্ষা
- বিশ্বকাপ অনুশীলনে রহস্যময় ড্রোন, উদ্বেগে দক্ষিণ কোরিয়া শিবির
- পাবনায় সমকামীর সংখ্যা ১৬০০ উপরে , এইডসে আক্রান্ত ১৬ জন
- দীর্ঘ প্রতীক্ষা শেষে ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস
- দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের শিকার
- আমিনুল হকের নির্বাচনী ফেস্টুনে আসামির ছবি নিয়ে বিতর্ক
- পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
- কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া
- ফ্ল্যাট প্রতারণা মামলায় এরশাদের সাবেক স্ত্রীর দুই বছরের কারাদণ্ড
- যৌতুক মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে
- পাঁচ বছরের কন্যাসন্তানকে ২২ তলা ভবন থেকে ফেলে দিলেন মা




