ইরানের কাছে বার্তা পাঠালো ইসরায়েল: যুদ্ধ দ্রুত শেষ করতে চায় তেলআবিব


প্রকাশিত: ০১:১২ ২৪ জুন ২০২৫
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চলমান সামরিক উত্তেজনা দ্রুতই শেষ করতে চায় ইসরায়েল। এই উদ্দেশ্যে তারা যুক্তরাষ্ট্রের মাধ্যমে তাদের আরব মিত্রদের ব্যবহার করে ইরানের কাছে বার্তা পাঠিয়েছে। এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, যারা আরব ও ইসরায়েলি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে রিপোর্টটি প্রকাশ করেছে।
ইসরায়েলের টেলিভিশন চ্যানেল-১২ জানিয়েছে, ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে একটি সামরিক অভিযানের মাধ্যমে ইসরায়েল ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুমকি সম্পূর্ণরূপে নির্মূল করতে চায়। তারা মনে করছে, এই লক্ষ্য অর্জন হলে অভিযান দ্রুতই শেষ করা সম্ভব হবে।
আরব দেশের কিছু কর্মকর্তার ভাষ্যমতে, ইসরায়েল চায় যেন এই অভিযান আলোচনার মাধ্যমে বন্ধ হয়। তাই যুক্তরাষ্ট্র, সৌদি আরবসহ বিভিন্ন আরব রাষ্ট্রকে ব্যবহার করে তেহরানে শান্তি বার্তা পাঠিয়েছে। তবে ইরান এখনই যুদ্ধ শেষ করতে আগ্রহী নয়। বরং তারা প্রতিরোধ চালিয়ে যেতে চায় এবং হামলার জবাব দিতে প্রস্তুত বলেই জানিয়েছে।
টাইমস অফ ইসরায়েলকে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েলি এক শীর্ষ কর্মকর্তা বলেন, ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধে রাজি হয়, তাহলে ইসরায়েল এখনই বোমা হামলা বন্ধ করতে প্রস্তুত। তিনি আরও বলেন, এই যুদ্ধে ইতি টানার সিদ্ধান্ত ইসরায়েলের নয়, বরং এটি নির্ভর করছে ইরানের সিদ্ধান্তের ওপর।
চ্যানেল-১২ আরও জানিয়েছে, যুদ্ধ থামানোর দুটি পথ খোলা রয়েছে। প্রথমত, ইসরায়েল একতরফাভাবে যুদ্ধ সমাপ্তির ঘোষণা দিতে পারে, দাবি করে যে তাদের লক্ষ্য পূরণ হয়েছে এবং ইরান ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করেছে। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্রের মাধ্যমে উভয়পক্ষ একটি সমঝোতায় পৌঁছে যুদ্ধবিরতি ঘোষণা করতে পারে। তবে দ্বিতীয় বিকল্পটি ইসরায়েল খুব একটা গ্রহণযোগ্য মনে করছে না।
এদিকে, ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াল্লা জানিয়েছে, তেহরানের কেন্দ্রস্থলে ইসরায়েল সরকার-নিয়ন্ত্রিত কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছে। তাদের দাবি, এর মাধ্যমে ইরানকে বার্তা দেওয়া হয়েছে যে, যদি ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ না হয়, তাহলে ভবিষ্যতে আরও তীব্র ও লক্ষ্যভিত্তিক হামলা চালানো হবে।
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিই যুদ্ধ বন্ধে প্রধান প্রতিবন্ধক। তার কৌশলগত দিকনির্দেশনার কারণেই তেহরান এখনো লড়াই চালিয়ে যেতে আগ্রহী।
ইসরায়েলি কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক চাপ ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনবে। তারা বিশ্বাস করে, ইরান শেষ পর্যন্ত পারমাণবিক কর্মসূচি বাতিল করতে রাজি হবে।
রোববার এক বক্তব্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, ইরানের ওপর ইসরায়েলের সামরিক অভিযান প্রায় শেষ ধাপে রয়েছে। তিনি দাবি করেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক স্থাপনায় গুরুত্বপূর্ণ ক্ষতি করা সম্ভব হয়েছে।
নেতানিয়াহু আরও বলেন, ইসরায়েল কোনও দীর্ঘমেয়াদি যুদ্ধ চায় না। তবে তাদের জাতীয় নিরাপত্তা লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অভিযান বন্ধের প্রশ্নই ওঠে না।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




