বাংলাদেশের বিমান দুর্ঘটনার মর্মান্তিক খবর ছড়িয়ে পড়েছে বিশ্ব গণমাধ্যমে


প্রকাশিত: ০৪:২৪ ২১ জুলাই ২০২৫
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত একজন নিহত ও একাধিক আহত হওয়ার খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। বিশ্বজুড়ে বিভিন্ন সংবাদমাধ্যম এই দুর্ঘটনার খবরটি গুরুত্ব সহকারে প্রকাশ করেছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমানটি সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং মাত্র ১২ মিনিটের মাথায়, দুপুর ১টা ১৮ মিনিটে, রাজধানীর উত্তরায় দুর্ঘটনার কবলে পড়ে। বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে আছড়ে পড়ে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন এবং আহতদের মধ্যে শিক্ষার্থীসহ একাধিক মানুষ রয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা তৎপরতা চালিয়ে যাচ্ছেন
রয়টার্স (যুক্তরাজ্য): ঢাকার একটি কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের খবর প্রকাশ করে জানিয়েছে, ঘটনায় অন্তত একজন নিহত।
অ্যাসোসিয়েটেড প্রেস – এপি (মার্কিন যুক্তরাষ্ট্র): “ঢাকায় স্কুলে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ১” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে শিক্ষার্থীও আছেন।
ইন্ডিয়া টুডে (ভারত): জানিয়েছে, চীনে তৈরি একটি এফ-৭ যুদ্ধবিমান প্রশিক্ষণ চলাকালীন বিধ্বস্ত হয়েছে। শিক্ষার্থীসহ অনেকে হতাহত হয়েছেন।
দ্য স্টার (মালয়েশিয়া): বাংলাদেশের এই দুর্ঘটনায় অন্তত একজন নিহতের তথ্য উল্লেখ করেছে।
গালফ নিউজ (সংযুক্ত আরব আমিরাত): জানিয়েছে, ঢাকার উত্তরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। এছাড়াও নিউজ উইক (মার্কিন যুক্তরাষ্ট্র), সানডে এক্সপ্রেস (যুক্তরাজ্য) এবং টাইমস অব ইন্ডিয়া (ভারত) সহ বিশ্বজুড়ে বিভিন্ন গণমাধ্যমে এই দুর্ঘটনার খবর প্রকাশিত হয়েছে।
ঘটনাস্থলে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও অন্যান্য জরুরি সেবাদানকারী সংস্থার সদস্যরা দ্রুত মোতায়েন হন। ভবনের ভেতরে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে চলছে তৎপরতা। আহতদের হাসপাতালে পাঠিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে দায়িত্বহীন আচরণ করছে বিরোধী দল:প্রতিমন্ত্রী
- শাহরুখ থেকে সালমান, বলিউডের শীর্ষ তারকারা কে কোন ক্যাটাগরির নিরাপত্তা পান



