ওমান উপসাগরে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান: পিছু হটলো মার্কিন যুদ্ধজাহাজ


প্রকাশিত: ০৯:০৬ ২৪ জুলাই ২০২৫
ওমান উপসাগরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। ইরানি বাহিনীর দাবি, তাদের আঞ্চলিক জলসীমায় প্রবেশের চেষ্টা করেছিল একটি মার্কিন যুদ্ধজাহাজ। তবে ইরানের কঠোর হুঁশিয়ারির পর সেটি পথ পরিবর্তন করতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।
ঘটনাটি ঘটে স্থানীয় সময় বুধবার সকাল ১০টার দিকে। ইরানি রাষ্ট্রীয় টিভির প্রতিবেদন অনুযায়ী, ইরানের সেনাবাহিনীর একটি হেলিকপ্টার ইউএসএস ফিটজজেরাল্ড নামক মার্কিন ডেস্ট্রয়ার শ্রেণির যুদ্ধজাহাজের ওপর দিয়ে উড়ে যায়, যখন জাহাজটি ‘ইরানের তত্ত্বাবধানে থাকা জলসীমায়’ প্রবেশের চেষ্টা করছিল।
উভয় পক্ষই একে অপরকে হুঁশিয়ারি উচ্চারণ করে। তবে ইরানি হেলিকপ্টারের পাইলট বারবার মার্কিন জাহাজটিকে সরাসরি সতর্ক করে জানায়, তারা যেন ইরানের জলসীমা ত্যাগ করে। ভিডিও প্রমাণসহ প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন যুদ্ধজাহাজটি শেষ পর্যন্ত পিছু হটে এবং দক্ষিণ দিকে পথ পরিবর্তন করে।
তবে মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। রয়টার্স জানিয়েছে, যুদ্ধজাহাজটি ইরানি সেনাদের নির্দেশে পথ পরিবর্তন করলেও সেটি পরবর্তীতে কোন জলসীমায় প্রবেশ করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
বিশ্লেষকরা বলছেন, এমন ঘটনার পেছনে বর্তমান ভূরাজনৈতিক উত্তেজনার ছায়া রয়েছে। মাত্র এক মাস আগেই, ২২ জুন, ইসরায়েলের সঙ্গে সংঘর্ষের মধ্যে ইরানের একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার অভিযোগ উঠেছিল। সেই ঘটনার পর থেকেই দুই দেশের মধ্যে সামরিক ও কূটনৈতিক টানাপোড়েন আরও তীব্র হয়ে উঠেছে।
ইরান অতীতেও এ ধরনের ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। ২০২৩ সালে ইরানি বাহিনী দাবি করেছিল, তারা হরমুজ প্রণালির কাছে একটি মার্কিন সাবমেরিনকে পানির ওপরে উঠতে বাধ্য করেছিল। তবে তখন ওয়াশিংটন সে দাবি প্রত্যাখ্যান করেছিল।
ওমান উপসাগর ও পারস্য উপসাগর আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হওয়ায় সেখানে এ ধরনের সংঘাত বিশ্ব রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। সাম্প্রতিক এই ঘটনা দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
উল্লেখ্য, ইরানি মিডিয়া যুদ্ধজাহাজটির নাম উল্লেখ করেছে ‘ডিডিজি ফিটজজেরাল্ড’ হিসেবে এবং দাবি করেছে, ইরানি বাহিনী স্পষ্ট ভাষায় নির্দেশ দিয়েছিল দক্ষিণ দিকে সরে যেতে।
দুই দেশের মধ্যে এমন সামরিক মুখোমুখি অবস্থান ভবিষ্যতে আরও জটিল পরিস্থিতির জন্ম দিতে পারে বলে আশঙ্কা আন্তর্জাতিক বিশ্লেষকদের।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




