ইসরায়েলকে অস্ত্র সরবরাহ নয়, ফের নিশ্চিত করল কানাডা


প্রকাশিত: ০২:৪১ ৩ আগস্ট ২০২৫
গাজায় মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে ইসরায়েলে কোনও সামরিক সরঞ্জাম রফতানির অনুমোদন দিচ্ছে না কানাডা—এমন সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেছে দেশটির সরকার।
শনিবার (২ আগস্ট) এক বিবৃতিতে কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ বলেন, “গাজায় ব্যবহারের সম্ভাবনা আছে—এমন সামগ্রী রফতানির জন্য ২০২৪ সালের জানুয়ারি থেকে কোনও নতুন লাইসেন্স অনুমোদন করা হয়নি এবং সেই স্থগিতাদেশ এখনো বলবৎ রয়েছে।”
সম্প্রতি ২৯ জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, কানাডা থেকে ইসরায়েলে এখনো অস্ত্র যাচ্ছে। এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “প্রতিবেদনটির বেশ কিছু তথ্য বিভ্রান্তিকর ও বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।”
তিনি ব্যাখ্যা করেন, “প্রতিবেদনে যেগুলোকে গুলি বলা হয়েছে, সেগুলো আসলে পেইন্টবল জাতীয়। তাছাড়া যেসব যন্ত্রপাতি ছিল, সেগুলোর কাজ মূলত আগ্নেয়াস্ত্রকে অকার্যকর করে তোলা।”
আনন্দ আরও বলেন, “লাইসেন্স স্থগিতের আগেও কোনো কানাডীয় প্রতিষ্ঠান ইসরায়েলে সরাসরি বা পরোক্ষভাবে মর্টার সরবরাহ করেনি।”
তিনি হুঁশিয়ার করে বলেন, “লাইসেন্স ছাড়া কেউ সামরিক পণ্য রফতানি করলে তার বিরুদ্ধে জরিমানা, মালামাল জব্দ ও ফৌজদারি মামলা করা হবে।”
শেষে তিনি দৃঢ়ভাবে বলেন, “আমরা কখনোই চাই না কানাডায় তৈরি অস্ত্র গাজা সংঘাতে ব্যবহৃত হোক।”
সূত্র: আনাদোলু এজেন্সি
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




