আল-আকসা দখলের হুমকি ইসরায়েলি মন্ত্রীর: মুসলিম বিশ্বের তীব্র প্রতিক্রিয়া


প্রকাশিত: ০৯:২৩ ৪ আগস্ট ২০২৫
মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ এবং পশ্চিমতীর পুরোপুরি দখলের হুমকি দিয়েছেন দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি বলেন, জেরুজালেমে ইসরায়েলের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ আরও শক্তিশালী করা হবে।
রবিবার (৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (পূর্বে টুইটার)-এ এক পোস্টে কাটজ বলেন,“তিসা বা’আভ উপলক্ষে দ্বিতীয় টেম্পল ধ্বংসের দুই হাজার বছর পর, পশ্চিম দেওয়াল এবং টেম্পল মাউন্ট (আল-আকসা) আবারও ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে এসেছে।”
তিনি আরও লেখেন,“ইসরায়েলবিদ্বেষীরা আমাদের বিরুদ্ধে নানা ব্যবস্থা নিচ্ছে এবং বিক্ষোভ করছে। কিন্তু আমরা জেরুজালেম, পশ্চিম দেওয়াল এবং আল-আকসায় আমাদের নিয়ন্ত্রণ আরও জোরদার করব।”
পোস্টে তিনি জানান, তিনি পশ্চিম দেওয়ালে গিয়েছিলেন এবং সেখানে ইসরায়েলি সেনা জিম্মিদের মুক্তি ও হামাসের পরাজয়ের জন্য প্রার্থনা করেছেন।
এর আগে, একই দিন সকালে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করে প্রার্থনায় অংশ নেন। এ সময় তার সঙ্গে প্রায় ১,০৫০ জন ইহুদি উপস্থিত ছিল বলে জানিয়েছে রয়টার্স।
ইতামার বেন গিভিরের এ উস্কানিমূলক আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছে সৌদি আরবসহ একাধিক মুসলিম দেশ। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়,
“আল-আকসা মসজিদের বিরুদ্ধে ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষের কর্মকর্তাদের বারবার উস্কানিমূলক আচরণের তীব্র নিন্দা জানাচ্ছে সৌদি সরকার। এই ধরনের আচরণ এই অঞ্চলে সংঘাতকে আরও বাড়িয়ে তোলে।”
উল্লেখ্য, জর্ডানের ওয়াকফ ফাউন্ডেশন কয়েক দশক ধরে আল-আকসা প্রাঙ্গণ পরিচালনা করে আসছে। চুক্তি অনুযায়ী, ইহুদিরা সেখানে প্রবেশ করতে পারলেও সেখানে প্রার্থনা করা তাদের জন্য নিষিদ্ধ।
এদিকে, ইসরায়েলের এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড নতুন করে উত্তেজনা ছড়িয়েছে পুরো মুসলিম বিশ্বে। বিশ্লেষকরা বলছেন, আল-আকসা মসজিদ ঘিরে এমন পদক্ষেপ মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বাড়াতে পারে।
তথ্যসূত্র: রয়টার্স, টাইমস অব ইসরায়েল
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের




