সিন্ধু নদ ইস্যুতে ফের ভারতকে ‘উচিত শিক্ষা’ দেওয়ার হুমকি শেহবাজের


প্রকাশিত: ১০:১৯ ১৩ আগস্ট ২০২৫
সিন্ধু নদের পানি স্থায়ীভাবে আটকে রাখার পরিকল্পনা নিলে ভারতকে ‘উচিত শিক্ষা’ দেওয়ার হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। মঙ্গলবার (১২ আগস্ট) ইসলামাবাদে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ হুঁশিয়ারি দেন।
শেহবাজ বলেন, “আমি শত্রুদের স্পষ্টভাবে জানাতে চাই— আমরা আমাদের পানির এক ফোঁটাও কাউকে ছিনিয়ে নিতে দেব না। যদি আপনারা আমাদের পানি আটকে রাখার পরিকল্পনা করেন এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেন, তবে আমরা আপনাদের এমন শিক্ষা দেব যে সারাজীবন মনে রাখবেন।”
পাকিস্তান ও ভারতের মধ্যে সিন্ধু নদের পানি বণ্টন নিয়ে উত্তেজনা নতুন নয়। গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার পর প্রতিক্রিয়াস্বরূপ ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করে। এর ফলে পাকিস্তানের তিন নদী—সিন্ধু, চেনাব ও ঝিলামের প্রবাহ কমে গিয়ে কৃষি উৎপাদন মারাত্মক ঝুঁকিতে পড়ে।
ভারতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে পাকিস্তান আন্তর্জাতিক সালিশ আদালতে মামলা করে। চলতি মাসের ৮ আগস্ট দেওয়া রায়ে আদালত সিন্ধু পানিবণ্টন চুক্তি সচল করা এবং ভারতকে চুক্তিতে ফেরার নির্দেশ দেয়। আদালত আরও নির্দেশ দেন, নদীর ওপর বাঁধ নির্মাণ করতে হলে ভারতকে অবশ্যই চুক্তির শর্ত মেনে চলতে হবে।
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরও সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে একই ধরনের কড়া বার্তা দেন। তিনি বলেন, “আমরা বাঁধ শেষ হওয়ার অপেক্ষা করব, তারপর ১০টি ক্ষেপণাস্ত্র মেরে ধ্বংস করে দেব।” শেহবাজের সর্বশেষ মন্তব্য সেনাপ্রধানের সেই হুঁশিয়ারিরই প্রতিধ্বনি।
১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় হওয়া সিন্ধু পানি চুক্তি অনুযায়ী, পশ্চিমাঞ্চলের তিন নদী—সিন্ধু, ঝিলাম ও চেনাবের অধিকাংশ পানি ব্যবহারের অধিকার পাকিস্তানের, আর পূর্বাঞ্চলের তিন নদী—ইরাবতী, বিপাশা ও শতদ্রুর পানি ব্যবহারের অধিকার ভারতের। এই চুক্তি কোনো পক্ষ একতরফাভাবে বাতিল বা স্থগিত করতে পারে না।
পাকিস্তানের কৃষি, শহর ও জ্বালানি ব্যবস্থা প্রায় সম্পূর্ণভাবে এই পশ্চিমাঞ্চলীয় নদীগুলোর নিশ্চিত প্রবাহের ওপর নির্ভরশীল, যার বিকল্প বর্তমানে দেশটির হাতে নেই।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




