মোদি যাচ্ছেন যুক্তরাষ্ট্র, ট্রাম্পের সঙ্গে বৈঠকের চেষ্টা জোরদার


প্রকাশিত: ০২:৪৫ ১৩ আগস্ট ২০২৫
আগামী মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরকালে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য জোর চেষ্টা চালাচ্ছেন ভারতীয় কূটনীতিকরা।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে এখনো কোনও মন্তব্য করেনি। তবে একজন ভারতীয় কর্মকর্তা জানিয়েছেন, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সাধারণত রাষ্ট্র ও সরকারপ্রধানদের জাতিসংঘ সাধারণ বিতর্কের জন্য সময়সূচি সংরক্ষণ করা হয়, তাই মোদি ২৬ সেপ্টেম্বরের প্রাথমিক বক্তাদের তালিকায় রয়েছেন। কর্মকর্তা জানান, তালিকাটি পরিবর্তিত হতে পারে এবং মোদি আদৌ অধিবেশনে যোগ দেবেন কিনা তা নির্ধারিত হয়নি।
জাতিসংঘ সাধারণ পরিষদের কার্যক্রম ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে, তবে রাষ্ট্র ও সরকারপ্রধানদের বার্ষিক বিতর্ক ২৩–২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সফরের মূল উদ্দেশ্য হলো জাতিসংঘ অধিবেশনে যোগদান, তবে ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, মোদির একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হবে ট্রাম্পের সঙ্গে বৈঠক করে দুই দেশের মধ্যে বাণিজ্য ও শুল্ক সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করা।
এই খবর এমন সময় এসেছে যখন রাশিয়ান তেল ক্রয় অব্যাহত রাখায় নয়াদিল্লিকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে ট্রাম্প অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এর ফলে যুক্তরাষ্ট্রে রফতানিকৃত ভারতীয় পণ্যের ওপর মোট শুল্কহার দাঁড়িয়েছে ৫০ শতাংশ, যা যুক্তরাষ্ট্রের যেকোনো বাণিজ্য অংশীদারের ওপর আরোপিত সর্বোচ্চ হারের অন্যতম।
এর আগে নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে পাঁচ দফা আলোচনার পরও কৃষি ও দুগ্ধ খাত উন্মুক্ত করা এবং রাশিয়ান তেল কেনা বন্ধ করার বিষয়ের মতপার্থক্যের কারণে বাণিজ্য আলোচনা ব্যর্থ হয়।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট মঙ্গলবার জানিয়েছেন, সুইজারল্যান্ড ও ভারতের সঙ্গে বড় কয়েকটি বাণিজ্য চুক্তি এখনও সম্পন্ন হয়নি। তবে ভারত আলোচনায় কিছুটা অনাগ্রহী মনোভাব দেখিয়েছে। ফক্স বিজনেস নেটওয়ার্কের ‘কুডলো’ অনুষ্ঠানে বেসেন্ট বলেন, তিনি আশা করেন ট্রাম্প প্রশাসন অক্টোবরের শেষ নাগাদ আলোচনাগুলো শেষ করতে পারবে।
সূত্র: রয়টার্স, ইন্ডিয়ান এক্সপ্রেস
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




