ইরানের খোরামশর ফাইভ: যুক্তরাষ্ট্রের নতুন দুশ্চিন্তা !


প্রকাশিত: ০৫:২১ ২১ আগস্ট ২০২৫
ইরানের এক শীর্ষ নেতা সম্প্রতি হুঁশিয়ারি দিয়েছেন, যে তাদের ক্ষেপণাস্ত্র শুধু ইসরাইল নয়, সরাসরি আমেরিকার রাজধানী ওয়াশিংটনকেও আঘাত করতে সক্ষম। এই ঘোষণার পর আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার ঝড় উঠেছে।
দীর্ঘদিন ধরে ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি আঞ্চলিক প্রতিরক্ষা সীমাবদ্ধতার মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে এখন তা বিশ্ব রাজনীতির মানচিত্রে গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে বিবেচিত হচ্ছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে ‘খোরামশর ফাইভ’ আসছে। সম্প্রতি ইন্টারনেটে একটি ভিডিও ছড়ায়, যেখানে একটি বিশাল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপিত হচ্ছে। যদিও ভিডিওটি ২০২৩ সালের খোরামশর ফোর-এর, তা নতুন প্রযুক্তিগত সম্ভাবনার ইঙ্গিত তৈরি করেছে।
বিশেষজ্ঞদের মতে, খোরামশর ফাইভ ইরানের প্রথম আইসিবিএম (ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল) হতে পারে। এর পাল্লা প্রায় ১২,০০০ কিলোমিটার, যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পৌঁছাতে সক্ষম। এর গতিবেগ মার্ক ১৬, অর্থাৎ ঘণ্টায় প্রায় ২০,০০০ কিলোমিটার, যা হাইপারসোনিক অস্ত্রের উচ্চ প্রযুক্তির নির্দেশ দেয়।
২০১৫ সালে ইরান ঘোষণা করেছিল যে তারা ২০০০ কিলোমিটারের বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করবে না। যুক্তি ছিল আঞ্চলিক হুমকি মোকাবেলায় যথেষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা আছে। কিন্তু বর্তমান উত্তেজনা, আঞ্চলিক দ্বন্দ্ব এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে প্রতিযোগিতা ইরানকে এই পূর্ব প্রতিশ্রুতি পুনর্মূল্যায়ন করতে প্ররোচিত করছে।
বিশেষজ্ঞরা বলছেন, আইসিবিএম তৈরি করা শুধু রাজনৈতিক নয়, প্রযুক্তিগত দিক থেকেও চ্যালেঞ্জিং। মহাকাশে উৎক্ষেপণ, বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশ এবং লক্ষ্যবস্তুতে সঠিক আঘাত—সবই জটিল গণনার ওপর নির্ভর।
খোরামশর ফাইভ-এর ওয়ারহেড প্রায় দুই টন, যা অনেক দেশের পারমাণবিক বা বাংকার-বাচ্চা বোমার সমতুল্য। তবে পুরো পাল্লা বহনযোগ্যতা এখনো নিশ্চিত নয়। ইরান ইতিমধ্যেই হাইপারসোনিক ‘ফাত্তাহ’ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে দেখিয়েছে তারা জটিল তাপ প্রতিরোধী উপাদান ও গাইডিং সিস্টেম তৈরি করতে সক্ষম।
বর্তমানে খোরামশর ফাইভ সরকারি ঘোষণার চেয়ে গুজব ও প্রযুক্তিগত সম্ভাবনার আলোচনার মধ্যে রয়েছে। জুনে ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাদে জানিয়েছেন, তারা দুই টনের ওয়ারহেড হাইপারসোনিক গতিতে পরীক্ষায় ব্যবহার করেছে, যা অনেকের কাছে খোরামশর ফাইভ-এর প্রাথমিক রূপ হিসেবে দেখা হচ্ছে।
এই প্রযুক্তিগত উত্তরণ আন্তর্জাতিক নিরাপত্তা ও কূটনীতি নতুন চ্যালেঞ্জের মুখোমুখি করছে, যেখানে ইরান শুধু আঞ্চলিক নয়, গ্লোবাল প্রতিরক্ষা মানচিত্রেও গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে আবির্ভূত হচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের




