জাপানের প্রধানমন্ত্রী ইশিবা পদত্যাগ


প্রকাশিত: ০৪:৫০ ৭ সেপ্টেম্বর ২০২৫
জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা তার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দলের ভেতরের বিভাজন ও রাজনৈতিক অনিশ্চয়তা ঠেকানোর জন্য তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। রোববার (৭ সেপ্টেম্বর) রয়টার্স এই খবর জানিয়েছে।
প্রধানমন্ত্রীর দপ্তরের মুখপাত্র এখনও পদত্যাগ নিয়ে কোনো মন্তব্য করেননি, তবে ইশিবা স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় সংবাদ সম্মেলন করবেন।
গত বছর সেপ্টেম্বর ক্ষমতায় আসার পর থেকে ইশিবার জোট সংসদের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও ভোটারদের অসন্তোষই এর মূল কারণ হিসেবে মনে করা হচ্ছে। জুলাইয়ের উচ্চকক্ষ নির্বাচনে হারের পরই দলের ভেতর থেকে পদত্যাগের আহ্বান আসলেও ইশিবা তা প্রত্যাখ্যান করেছিলেন। রাজনৈতিক অনিশ্চয়তার কারণে গত সপ্তাহে ইয়েন ও জাপানি সরকারি বন্ডের বাজারে বড় ধস নামে, এবং ৩০ বছরের বন্ডের ফলন ইতিহাসে সর্বোচ্চ স্তরে পৌঁছে যায়।
যদি ইশিবা পদত্যাগ করেন, তবে তার শেষ বড় সিদ্ধান্ত হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ৫৫০ বিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তি কার্যকর করা, যার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট জাপানের গাড়ি শিল্পে শুল্ক কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের




