বিক্ষোভে উত্তাল নেপাল, কাঠমান্ডুতে কারফিউ জারি : নিহত ৮


প্রকাশিত: ০৪:৩০ ৮ সেপ্টেম্বর ২০২৫
নেপালে সরকারের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে চলমান আন্দোলন ভয়াবহ সহিংসতায় রূপ নিয়েছে। রাজধানী কাঠমান্ডুর বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ৮ জন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, সোমবার সকালে বাণেশ্বর এলাকা থেকে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত ছড়িয়ে পড়ে পুরো কাঠমান্ডুতে। নেতৃত্ব দিচ্ছে শিক্ষার্থী ও তরুণ প্রজন্ম।
বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশ জলকামান, টিয়ার শেল ও রাবার বুলেট ব্যবহার করছে। অপরদিকে বিক্ষোভকারীরা লাঠি, ডাল ও পানির বোতল নিয়ে প্রতিরোধ গড়ে তুলেছেন। এমনকি বেশ কয়েকজন বিক্ষোভকারী জাতীয় পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাঠমান্ডু জেলা প্রশাসন দুপুর ১২টা ৩০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ জারি করেছে। তবে তা অমান্য করে রাস্তায় নেমে আসায় সংঘর্ষ আরও উত্তপ্ত হচ্ছে।
নিরাপত্তা বাড়ানো হয়েছে প্রেসিডেন্টের সরকারি বাসভবন শীতল নিবাস, ভাইস প্রেসিডেন্টের বাসভবন, রাজপ্রাসাদ সিংহ দরবার ও প্রধানমন্ত্রীর বাসভবন ঘিরে।
গত ২৮ জুলাই সরকারের এক আদেশে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে বাধ্যতামূলকভাবে নিবন্ধনের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়সীমা শেষে ৪ আগস্ট থেকে ফেসবুক, এক্স, হোয়াটসঅ্যাপসহ ২৬টি জনপ্রিয় অ্যাপ বন্ধ করে দেওয়া হয়। তবে চীনা অ্যাপ টিকটক তখনও চালু ছিল।
এতে ক্ষুব্ধ তরুণরা টিকটকে আন্দোলনের ডাক দিতে শুরু করেন। পরে সরকার নেট পরিষেবা বন্ধ করে দিলে ক্ষোভ আরও বেড়ে যায়। এর ধারাবাহিকতায় গত রোববার থেকে বিক্ষোভ শুরু হয়ে সোমবার তা ভয়াবহ সহিংসতায় রূপ নিয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




