তরুণ শক্তির সমর্থনে নেপাল: সম্ভাব্য প্রধানমন্ত্রী র্যাপার বালেন


প্রকাশিত: ০৯:১৩ ৯ সেপ্টেম্বর ২০২৫
কেপি শর্মা অলির পদত্যাগের পর নেপালে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের প্রশ্ন জোরালোভাবে উঠে এসেছে। এদিকে কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ, বা ‘বালেন’, সামাজিক মাধ্যমে ব্যাপক সমর্থন পাচ্ছেন। আগে র্যাপার হিসেবে পরিচিত এই নেতা পরবর্তীতে রাজনীতিতে যুক্ত হন এবং তরুণ আন্দোলনকারীদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন।
এনডিটিভি জানিয়েছে, অনেক আন্দোলনকারী সোশ্যাল মিডিয়ায় ‘বালেন দাই, টেক দ্য লিড’ হ্যাশট্যাগ ব্যবহার করে তাকে নেপালের নেতৃত্বে নেওয়ার আহ্বান জানাচ্ছেন। পদত্যাগের পর বালেন্দ্র শাহ ফেসবুকে তরুণদের শান্ত থাকার এবং প্রাণহানির ঝুঁকি এড়ানোর জন্য সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, “নেপালকে এখন তরুণরাই নেতৃত্ব দেবে” এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।
কাঠমান্ডু পোস্টের সম্পাদকীয়তে বলা হয়েছে, দেশের পুরনো শাসক প্রজন্ম বিদায় নিচ্ছে এবং নতুন প্রজন্মের তরুণরা গণতান্ত্রিক সমাজে পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছে। কেপি শর্মা অলি, শেরবাহাদুর দেউবা ও পুষ্পকমল দাহালের মতো পুরনো নেতাদের আর নতুন নেপালের অংশীদার মনে করা হচ্ছে না।
আন্দোলনকারীরা স্পষ্টভাবে বালেন্দ্র শাহকে সংকট উত্তরণের আহ্বান জানিয়েছেন। তৎকালীন আন্দোলনের মতো, এবারও নতুন নেতৃত্ব নির্বাচন করে দেশকে নির্বাচনের পথে এগিয়ে নিতে হবে। কাঠমান্ডু পোস্ট মনে করিয়েছে, নতুন অন্তর্বর্তী সরকার এবং তরুণ নেতৃত্বের অধীনে দ্রুত ও দৃঢ় পদক্ষেপ নেয়া নেপালের জন্য জরুরি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে




