নবনিযুক্ত প্রধানমন্ত্রীকে শুভকামনা জানালেন ড. ইউনূস


প্রকাশিত: ০৪:৪৬ ১৩ সেপ্টেম্বর ২০২৫
নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করা সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৩ সেপ্টেম্বর) এক শুভেচ্ছা বার্তায় তিনি নেপালের প্রধানমন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা জানান।
প্রধান উপদেষ্টা বলেন, সংকটপূর্ণ ও চ্যালেঞ্জিং সময়ে আপনার এ পদে অধিষ্ঠিত হওয়া নেপালের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। তিনি আরও আশা প্রকাশ করেন, সুশীলা কার্কির দক্ষ নেতৃত্বে নেপাল শান্তি, উন্নয়ন এবং স্থিতিশীলতার পথে এগিয়ে যাবে।
শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা নেপালের সঙ্গে বিদ্যমান বন্ধুত্ব, সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন।
এ ছাড়া নেপালের সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতায় প্রাণহানির ঘটনায় গভীর সমবেদনা জানান প্রধান উপদেষ্টা। তিনি নিহতদের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। একই সঙ্গে নবনিযুক্ত প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুস্বাস্থ্য, সফলতা এবং নেপালের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের




