অশান্ত নেপালে নতুন আশা, শপথ নিলেন তিন মন্ত্রী


প্রকাশিত: ০৫:৪৪ ১৫ সেপ্টেম্বর ২০২৫
নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকির নেতৃত্বে নতুন মন্ত্রিসভার তিন সদস্য আজ সোমবার শপথ নিয়েছেন। রাজধানী কাঠমান্ডুর প্রেসিডেন্ট ভবনের সামনের খোলা মঞ্চে আয়োজিত এই শপথ অনুষ্ঠানে প্রেসিডেন্ট রামচন্দ্র পাওদেল তাঁদের শপথ বাক্য পাঠ করান। টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা।
স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন সুপরিচিত আইনজীবী ও দুর্নীতিবিরোধী আন্দোলনের কর্মী ওম প্রকাশ আর্যাল। তিনি একই সঙ্গে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ও সামলাবেন। দুর্নীতি ও মানবাধিকারবিষয়ক মামলা পরিচালনায় তাঁর অভিজ্ঞতা রয়েছে।
নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের সাবেক পরিচালক কুলমান ঘিসিং জ্বালানি, অবকাঠামো, পরিবহন ও নগর উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। বিদ্যুৎ ঘাটতি ও দীর্ঘদিনের লোডশেডিং দূরীকরণে তাঁর ভূমিকার জন্য তিনি জনগণের কাছে পরিচিত মুখ।
অর্থনীতিবিদ ও সাবেক অর্থসচিব রমেশ্বর খানাল অর্থমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। তিনি মূলত দেশের বেকারত্ব মোকাবিলায় কাজ করবেন। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, নেপালে ১৫ থেকে ২৪ বছর বয়সী তরুণদের প্রায় এক–পঞ্চমাংশ বেকার, যা অর্থনৈতিক সংকট মোকাবিলায় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে কেন্দ্র করে গত ৮ ও ৯ সেপ্টেম্বর নেপালজুড়ে বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়ে। রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ৭২ জন নিহত হন। আগুনে ক্ষতিগ্রস্ত হয় পার্লামেন্ট ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ একাধিক স্থাপনা। এই ঘটনার জের ধরেই প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করেন।
এরপর গত শুক্রবার অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব পান সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি। বিচারপতি হিসেবে দায়িত্ব পালনকালে দুর্নীতির বিরুদ্ধে তাঁর কঠোর অবস্থান এবং প্রভাবশালী গোষ্ঠীর স্বার্থের বিপরীতে কাজ করার জন্য তিনি ব্যাপকভাবে পরিচিত ছিলেন। তবে রাজনৈতিক চাপের মুখে বিচারপতির পদ থেকে তাঁকে সরে দাঁড়াতে হয়েছিল।
অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি বলেছেন, ছয় মাসের বেশি এই পদে থাকবেন না। আগামী বছরের ৫ মার্চ জাতীয় নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকারের হাতে ক্ষমতা তুলে দেবেন।
বর্তমানে কারকি ও তাঁর মন্ত্রিসভার সামনে আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা, ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কার, অর্থনৈতিক সংকট নিরসন এবং তরুণ প্রজন্মের আস্থা ফিরিয়ে আনার মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে। একই সঙ্গে নেপালের গণতান্ত্রিক যাত্রা ও সাংবিধানিক শৃঙ্খলা বজায় রাখার দায়িত্বও এখন এই অন্তর্বর্তী সরকারের ওপর বর্তেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে




