হটপটের পাত্রে প্রস্রাব: দুই কিশোরকে ৩ লাখ ডলারের জরিমানা!


প্রকাশিত: ০৫:৪১ ১৬ সেপ্টেম্বর ২০২৫
চীনের শাংহাইয়ে এক অদ্ভুত ঘটনায় দুই কিশোরকে প্রায় ২২ লাখ ইউয়ান (৩ লাখ ৯ হাজার ডলার) জরিমানা করা হয়েছে। ঘটনা ঘটে চলতি বছরের ফেব্রুয়ারিতে, যখন দেশটির জনপ্রিয় হটপট চেইন রেস্তোরাঁ ‘হাইদিলাও’-এর একটি শাখায় ওই দুই কিশোর মদ্যপ অবস্থায় স্যুপের পাত্রে প্রস্রাব করে এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। যদিও রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানিয়েছে, দূষিত স্যুপ কেউ খায়নি। তারপরও রেস্তোরাঁ ২৪ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ওই শাখায় খেতে আসা ৪ হাজারের বেশি গ্রাহককে বিল ফেরত ও বিলের ১০ গুণ অর্থ ফেরত দেয়, যার ফলে প্রতিষ্ঠানটির প্রায় ২.৩ কোটি ইউয়ান ক্ষতি হয়। পাশাপাশি হটপটের সব সরঞ্জাম বদলানো হয় এবং রেস্তোরাঁজুড়ে পরিচ্ছন্নতা ও জীবাণুমুক্তকরণ কার্যক্রম চালানো হয়।
গত শুক্রবার আদালত জানিয়েছে, কিশোরদের এই আচরণ রেস্তোরাঁর সম্পত্তি ও সুনাম ক্ষতিগ্রস্ত করেছে এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র অস্বস্তি সৃষ্টি করেছে। আদালতের মতে, কিশোরদের অভিভাবকরা যথাযথ নজরদারি না করায় জরিমানার দায়ভার তাদেরও নিতে হবে।
জরিমানা বিবরণ:
অপারেশনাল ও সুনামজনিত ক্ষতির জন্য: ২০ লাখ ইউয়ান
এক ক্যাটারিং কোম্পানির সরঞ্জাম ও পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য: ১.৩ লাখ ইউয়ান
আইনি ব্যয় বাবদ: ৭০ হাজার ইউয়ান
তবে আদালত স্পষ্ট করে জানায়, গ্রাহকদের দেওয়া অতিরিক্ত ক্ষতিপূরণ ছিল হাইদিলাও-এর নিজস্ব ব্যবসায়িক সিদ্ধান্ত, তাই তা কিশোরদের কাছ থেকে আদায়যোগ্য নয়।
উল্লেখ্য, ১৯৯৪ সালে সিচুয়ান প্রদেশের জিয়ানইয়াং-এ যাত্রা শুরু করা হাইদিলাও বর্তমানে বিশ্বজুড়ে এক হাজারের বেশি শাখা পরিচালনা করছে। ব্যতিক্রমী গ্রাহকসেবার কারণে প্রতিষ্ঠানটি বিশেষভাবে জনপ্রিয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




