গাজায় ইসরাইলি হামলাকে গণহত্যা বললেন যুক্তরাষ্ট্রের সিনেটর-" বার্নি স্যান্ডার্স "


প্রকাশিত: ০৩:৫৭ ১৮ সেপ্টেম্বর ২০২৫
গাজায় ইসরাইলের হামলাকে প্রথমবারের মতো প্রকাশ্যে ‘গণহত্যা’ বলে আখ্যা দিলেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে তিনি জানান, দুই বছরের সামরিক অভিযানে ইসরাইল হামাসের বিরুদ্ধে সীমিত যুদ্ধ নয়, বরং পুরো ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধেই সর্বাত্মক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে।
ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানায়, বার্নি স্যান্ডার্সই প্রথম মার্কিন সিনেটর, যিনি প্রকাশ্যে এ অবস্থান নিলেন। এর আগে জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিটি এক প্রতিবেদনে জানায়, গাজায় ইসরাইলের কর্মকাণ্ড গণহত্যার সংজ্ঞায় পড়ে। বার্নি স্যান্ডার্স জাতিসংঘের ওই প্রতিবেদনের সঙ্গে পূর্ণ সমর্থন প্রকাশ করে বলেন, “It is genocide. The intention is clear.”
তিনি উল্লেখ করেন, গত দুই বছরে গাজার ২২ লাখ মানুষের মধ্যে প্রায় ৬৫ হাজার নিহত এবং ১ লাখ ৬৪ হাজার আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮৩ শতাংশই বেসামরিক নাগরিক, যা ইসরায়েলি সেনাবাহিনীর নিজস্ব ডেটাবেজেও প্রমাণিত। বার্নি স্যান্ডার্স ইসরায়েলি নেতাদের উদ্ধৃত করে জানান, সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত ফিলিস্তিনিদের ‘পশু’ বলেছেন এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচ প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে “গাজাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে।”
স্যান্ডার্স বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবরের ঘটনার পর ইসরায়েলের আত্মরক্ষার অধিকার ছিল। কিন্তু সেই ঘটনার অজুহাতে বেসামরিক জনগণের বিরুদ্ধে ভয়াবহ হামলা চালানো আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন।
তিনি আরও যোগ করেন, “ফিলিস্তিনের ওপর ইসরাইলি আগ্রাসনে যুক্তরাষ্ট্র আর অভিযুক্ত হতে পারে না। আমাদের এটিকে গণহত্যা স্বীকার করতে হবে এবং অবিলম্বে যুদ্ধবিরতি, জাতিসংঘের তত্ত্বাবধানে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রথম ধাপ নিশ্চিত করতে হবে।”
এর আগে মার্কিন প্রতিনিধি পরিষদের কয়েকজন সদস্যও গাজায় চলমান অভিযানের বিরোধিতা করে একে গণহত্যা বলে উল্লেখ করেছিলেন। তাদের মধ্যে রয়েছেন ডেমোক্র্যাট আলেকান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ, রাশিদা তালিব, রিপাবলিকান মার্জোরি টেইলর গ্রিন এবং ভেরমন্টের কংগ্রেস সচিব বেকা বালিন্ট।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




