রক্তাক্ত গাজার মাঝেও চলেছে মার্কিন অস্ত্র বাণিজ্য, ইসরায়েলকে ৬৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রি!


প্রকাশিত: ০৪:০৫ ২০ সেপ্টেম্বর ২০২৫
বিশ্বজুড়ে গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান চলাকালেই ইসরায়েলের কাছে নতুন করে ৬৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। সাম্প্রতিক এই সিদ্ধান্তে রয়েছে হামলার উপযোগী হেলিকপ্টার, ট্যাংক এবং গোলাবারুদ।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত এই অস্ত্রচালানে থাকবে ৩০টি এএইচ-৬৪ অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার এবং ৩ হাজার ২৫০টি ইনফ্যান্ট্রি অ্যাসল্ট ভেহিকেল বা ট্যাংক। হেলিকপ্টারগুলোর মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৮০ কোটি ডলার এবং ট্যাংকগুলোর মূল্য ১৯০ কোটি ডলার। বাকি ৭০ কোটি ডলার বরাদ্দ রাখা হয়েছে এই সরঞ্জামগুলোর যন্ত্রাংশ ও গোলাবারুদের জন্য।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে গাজা পুরোপুরি দখলের লক্ষ্যে সামরিক অভিযান চালাচ্ছে দেশটির বাহিনী। ধারণা করা হচ্ছে, নতুন এই অস্ত্রগুলো সেই অভিযানে ব্যবহৃত হবে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা নিয়ন্ত্রিত এক গোষ্ঠী ইসরায়েলের ওপর অতর্কিত হামলা চালালে শুরু হয় এই যুদ্ধ। সেই হামলায় ১,২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। এরপর থেকে চলমান অভিযানে গাজায় নিহত হয়েছেন ৬২ হাজারেরও বেশি মানুষ এবং আহত হয়েছেন প্রায় ১ লাখ ৬৬ হাজার।
এ পরিস্থিতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব ছয়বার উত্থাপন করা হলেও যুক্তরাষ্ট্র প্রতিবারই ভেটো দিয়ে তা বাতিল করেছে।
এদিকে, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দাবিতে আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে ফ্রান্স ও সৌদি আরব। এমন সময়েই ট্রাম্প প্রশাসনের এই অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়ে সমালোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে।
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- দুর্গাপুরে কলেজে হামলা ও শিক্ষিকাকে জুতা দিয়ে পেটানো: বিএনপি নেতা আকবর আলী বহিষ্কার
- হরমুজে নিয়ন্ত্রণ নিতে যুক্তরাষ্ট্রের দুই নতুন পরিকল্পনা, বাড়ছে উত্তেজনা
- রাজধানীতে ১৫ মাসে ৪৭৯ হত্যা, প্রায় ৪০ শতাংশই রাজনৈতিক
- প্রধানমন্ত্রীর সঙ্গে বাটা গ্রুপের বৈঠক, বিনিয়োগ ও শিল্পোন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
- সাভারে সাংবাদিকের মানবিক উদ্যোগে আশ্রয় পেলেন অজ্ঞাত নারী
- জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে বিতর্ক: চীন-ভারতকে নিয়ে স্যাভেজের মন্তব্যে সমালোচনা
- ঈশ্বরদীতে ছাত্রদল-শিবির সংঘর্ষ: ককটেল বিস্ফোরণ, আহত অন্তত ১০
- জুলাই গণঅভ্যুত্থান মামলা: শামীম ওসমানসহ ১২ জনের অভিযোগ গঠন ৫ মে
- ৪০ লক্ষ বছর আগে কেমন ছিল পূর্ব আফ্রিকা, কী খেত, কী ভাবে বাঁচত বাসিন্দারা? দাঁতের জীবাশ্মে মিলল বিস্ময়কর তথ্য
- হরমুজ থেকে মাইন অপসারণে কত দিন লাগবে, জানাল পেন্টাগন
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- কালোবাজারির দিন শেষ: সব গাড়ির জন্য আসছে ‘ফুয়েল কার্ড’!
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা
- ১০,০০০ কিলোমিটারের ICBM মিসাইল প্রস্তুত, ইরানের টার্গেট এবার সরাসরি ইউরোপ ও যুক্তরাষ্ট্র
- দৌলতদিয়ায় শিশুসহ ৫০+ যাত্রী নিয়ে বাস পদ্মায়, বহু হতাহতের আশঙ্কা





