আমিরাতে ভিসা নিষেধাজ্ঞা? মুখ খুলল দূতাবাস


প্রকাশিত: ০৬:১৮ ২৪ সেপ্টেম্বর ২০২৫
সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশিদের ওপর কোনো ভিসা নিষেধাজ্ঞা দেয়নি বলে জানিয়েছে আমিরাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। ভিসা নিষেধাজ্ঞা সংক্রান্ত খবরটি সম্পূর্ণ মিথ্যা এবং গুজব বলে বুধবার (২৪ সেপ্টেম্বর) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ–কে দেওয়া বিবৃতিতে জানায় দূতাবাস।
দূতাবাসের আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি একটি ভিসা প্রসেসিং ওয়েবসাইট থেকে ভুয়া খবরটি ছড়ানো হয়। কিন্তু বাস্তবে বাংলাদেশিদের ওপর কোনো ধরনের ভিসা নিষেধাজ্ঞা জারি করেনি আমিরাত সরকার। বিষয়টি নিয়ে আমিরাত সরকারের পক্ষ থেকেও কোনো ঘোষণা দেওয়া হয়নি।
ওই ওয়েবসাইটের নানা অসঙ্গতির বিষয়ও তুলে ধরেছে দূতাবাস। তারা জানায়, ওয়েবসাইটটি নিজেদের ঠিকানা দিয়েছে দুবাইয়ে, কিন্তু তাদের টেলিফোন নম্বর নিবন্ধিত ভারতে। এ ছাড়া ওয়েবসাইটটির নিবন্ধক ও টেকনিক্যাল কন্টাক্ট যুক্তরাজ্যভিত্তিক এবং এর রেজিস্ট্রার যুক্তরাষ্ট্রভিত্তিক। এমনকি ওয়েবসাইটে যে ঠিকানাকে অফিস হিসেবে উল্লেখ করা হয়েছে, সেটির বাস্তব অস্তিত্বই নেই।
দূতাবাস জানায়, যে কোম্পানির ওয়েবসাইট থেকে এই গুজব ছড়ানো হয়েছে, সেটি আন্তর্জাতিকভাবে অবিশ্বাসযোগ্য ও প্রতারণামূলক হিসেবে কুখ্যাত।
বাংলাদেশ দূতাবাস সকল বাংলাদেশি নাগরিককে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। তারা বলেন, এ ধরনের মিথ্যা সংবাদে বিভ্রান্ত না হয়ে শুধু সরকারি ও বিশ্বাসযোগ্য উৎস থেকে তথ্য নেওয়া জরুরি। একই সঙ্গে সংবাদমাধ্যমগুলোকে পরামর্শ দেওয়া হয়েছে যে, কোনো তথ্য প্রচারের আগে তা যথাযথভাবে যাচাই-বাছাই করা উচিত।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




