বিস্ফোরক সিদ্ধান্ত! নিউইয়র্কে বিক্ষোভে যোগ দিয়ে ভিসা হারাচ্ছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট


প্রকাশিত: ১১:২৬ ২৭ সেপ্টেম্বর ২০২৫
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে যোগ দিয়ে বক্তব্য দেওয়ায় কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ভিসা বাতিলের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (২৭ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানায়।
পোস্টে বলা হয়, কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রো নিউইয়র্কের রাস্তায় দাঁড়িয়ে মার্কিন সেনাদের আদেশ অমান্য করতে এবং সহিংসতা উসকে দিতে আহ্বান জানিয়েছেন। মন্ত্রণালয় অভিযোগের বিস্তারিত না জানালেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) তিনি জাতিসংঘ সদর দপ্তরের বাইরে হাজারো ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীর সঙ্গে যোগ দেন এবং বক্তব্য রাখেন।
এ ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপ কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের চতুর্থ দিনে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেন। অপরদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সভায় বলেন, গাজায় ‘কাজ শেষ করতে’ ইসরায়েলকে সুযোগ দিতে হবে। তিনি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া পশ্চিমা দেশগুলোর কড়া সমালোচনা করেন এবং একে ‘লজ্জাজনক সিদ্ধান্ত’ বলে উল্লেখ করেন।
ফলে একদিকে লাতিন আমেরিকার অন্যতম রাষ্ট্রপ্রধানের প্রকাশ্য ফিলিস্তিনপন্থী অবস্থান এবং অন্যদিকে যুক্তরাষ্ট্রের কঠোর প্রতিক্রিয়া, মধ্যপ্রাচ্য সংকটকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ




