ট্রাম্প কিনছেন টিকটক! চিন্তায় ব্যবহারকারীরা ও রাজনৈতিক মহল


প্রকাশিত: ০৬:৪৩ ২৭ সেপ্টেম্বর ২০২৫
যুক্তরাষ্ট্রে চীনের মালিকানাধীন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সই করা এক নির্বাহী আদেশে এই পরিকল্পনার তথ্য জানানো হয়েছে। আদেশে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এবং বিশ্বের বিভিন্ন বিনিয়োগকারীর কাছে টিকটকের কার্যক্রম বিক্রি করা হবে।
বৃহস্পতিবার সই হওয়া ওই আদেশে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবসা কিনলে মূল্য ধরা হবে ১,৪০০ কোটি ডলার (১৪ বিলিয়ন)। যদিও বিশ্লেষকেরা আগের ধারণার তুলনায় এটি কম মনে করছেন।
টিকটক বিক্রির জন্য একটি আইন কার্যকর হওয়ার সময় ২০ জানুয়ারি পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। আইন অনুযায়ী, চীনা মালিকরা যদি টিকটক বিক্রি নিয়ে আপত্তি জানায়, তাহলে প্ল্যাটফর্মটি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হবে। এরই মধ্যে টিকটকের যুক্তরাষ্ট্রভিত্তিক কার্যক্রমকে বিশ্বব্যাপী প্ল্যাটফর্ম থেকে আলাদা করা, বিনিয়োগকারী সংগ্রহ করা এবং চীনের অনুমোদন নেওয়ার কাজ চলবে।
ট্রাম্প জানিয়েছেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এই পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়েছেন। ট্রাম্প বলেন, “আমি প্রেসিডেন্ট সির সঙ্গে আলোচনা করেছি। তিনি আমাদের পরিকল্পনা এগিয়ে নেওয়ার অনুমোদন দিয়েছেন।”
অপরদিকে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন শুক্রবার বলেন, “আমরা আশা করি মার্কিন সরকার চীনা বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত, ন্যায়সঙ্গত ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করবে।” তবে টিকটক থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবহারকারী ১৭ কোটি, এবং ট্রাম্পের মতে, গত প্রেসিডেন্ট নির্বাচনে প্ল্যাটফর্মটি তার জয় পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তাঁর ব্যক্তিগত টিকটক অ্যাকাউন্টের অনুসারী সংখ্যা দেড় কোটি।
টিকটকের সম্ভাব্য ক্রেতাদের মধ্যে একজন হতে পারেন ডেল টেকনোলজিসের প্রধান নির্বাহী রুপার্ট মারডক, যিনি ফক্স কর্প এবং নিউজ কর্পের সঙ্গে যুক্ত। এছাড়া, আবুধাবির রাজপরিবারও যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবসায় অংশীদার হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




