আবুধাবিতে বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভার জিতলেন দুই কোটি দিরহামের লটারি!


প্রকাশিত: ১১:৫০ ৪ অক্টোবর ২০২৫
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ভাগ্যের শিখরে পৌঁছালেন এক বাংলাদেশি প্রবাসী। শারজাহে বসবাসকারী প্রাইভেট ট্যাক্সি ড্রাইভার হারুন সরদার জিতেছেন দুই কোটি দিরহামের লটারি, যা বাংলাদেশি মুদ্রায় ৬৬ কোটি টাকারও বেশি।
‘বিগ টিকিট’ নামের এই জনপ্রিয় র্যাফল ড্র-তে অংশ নেন হারুন সরদার। তার টিকিট নম্বর ছিল ০৩৫৩৫০। গত ১৪ সেপ্টেম্বর তিনি টিকিটটি কিনেছিলেন। লাইভ ড্র অনুষ্ঠানের সময় দুই জনপ্রিয় উপস্থাপক রিচার্ড ও বাউচরা যখন ফোন করে বিজয়ের খবর জানান, তখন তিনি আনন্দে বাকরুদ্ধ হয়ে যান। সেসময় তিনি শুধু বারবার বলছিলেন, “ওকে, ওকে।”
তবে এই পুরস্কার একার নয়। ১০ জন বন্ধুর একটি গ্রুপের সঙ্গে দলবেঁধেই অংশ নিয়েছিলেন তিনি। তাই বিশাল এই অর্থ পুরস্কারও ভাগ হয়ে যাবে ওই ১০ জনের মধ্যে।
৪৪ বছর বয়সী হারুন সরদার ২০০৯ সাল থেকে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত। গত ১৫ বছর ধরে তিনি প্রতি মাসে নিয়মিতভাবে বিগ টিকিট কিনছিলেন। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সেই পরিশ্রমের ফল মিলল তার হাতে।
অন্যান্য বিজয়ী
এই ড্র-তে আরও কয়েকজন প্রবাসী ভাগ্যবান হয়েছেন। চারজন বিজয়ী প্রত্যেকে জিতেছেন ৫০ হাজার দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকা)। তাদের মধ্যে রয়েছেন—ভারতের কেরালা রাজ্যের শিহাব উমাইর, দুবাইপ্রবাসী ভারতীয় সিদ্দিক পামব্লাথ, আবুধাবিতে থাকা বাংলাদেশি আলী হুসেন আলী এবং শারজায় বসবাসকারী পাকিস্তানি প্রবাসী আদেল মোহাম্মদ।
এছাড়া শারজায় বসবাসকারী আরেক বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ সাইফুল ইসলাম আহমেদ নবীও একই ড্র-তে জিতেছেন একটি বিলাসবহুল রেঞ্জ রোভার ভেলার গাড়ি। তার টিকিট নম্বর ছিল ০২২১১৮।
সূত্র: খালিজ টাইমস
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ




