রাতে সাপ হয়ে স্বামীকে দংশন! অভিযোগ স্বামীর


প্রকাশিত: ০৪:৫৯ ৭ অক্টোবর ২০২৫
ভারতের উত্তর প্রদেশের সীতাপুর জেলায় এক অবিশ্বাস্য অভিযোগে তোলপাড় শুরু হয়েছে। স্থানীয় এক ব্যক্তি দাবি করেছেন—রাতে তাঁর স্ত্রী সাপ হয়ে তাঁকে দংশনের চেষ্টা করেন। বিষয়টি শুধু স্থানীয় নয়, এখন রাজ্যজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
জেলার মাহমুদাবাদ এলাকার লোধসা গ্রামের বাসিন্দা মেরাজ নামের ওই ব্যক্তি এই অভিযোগ সরাসরি জেলা ম্যাজিস্ট্রেটের কাছে জমা দিয়েছেন। বিষয়টি শোনার পর প্রশাসন এবং উপস্থিত কর্মকর্তারা হতবাক হয়ে যান।
প্রতি সপ্তাহে জেলা প্রশাসন স্থানীয়দের সমস্যা সমাধানের জন্য ‘সমাধান দিবস’ নামে এক সভার আয়োজন করে। সেখানে সাধারণ মানুষ বিদ্যুৎ, রাস্তা, রেশন কার্ড কিংবা সামাজিক সমস্যা নিয়ে অভিযোগ জানান। কিন্তু এবারকার সভায় হাজির হন এক ভিন্নধর্মী অভিযোগকারী—মেরাজ।
তিনি জেলা ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়িয়ে বলেন, “জনাব, আমার স্ত্রী নাসিমুন রাতে সাপের আকৃতি ধারণ করে আমাকে দংশনের জন্য ধাওয়া করে। সে বহুবার আমাকে হত্যার চেষ্টা করেছে। আমি প্রতিবার সময়মতো জেগে উঠে প্রাণে বেঁচে যাই।”
মেরাজ আরও অভিযোগ করেন, তাঁর স্ত্রী তাঁকে নিয়মিত মানসিকভাবে নির্যাতন করেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “যেকোনো রাতে সে ঘুমের মধ্যে আমাকে হত্যা করতে পারে।” এই চাঞ্চল্যকর বক্তব্য শুনে সভার অন্যান্য উপস্থিতরা হতভম্ব হয়ে যান। অনেকেই মনে করেন, মেরাজ হয়তো কোনো মানসিক সমস্যায় ভুগছেন, তবে প্রশাসন বিষয়টি হেলাফেলা করেনি।
মেরাজের এই অদ্ভুত দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এক্স (সাবেক টুইটার)-এ তাঁর গল্প নিয়ে চলছে মজার সব মন্তব্য। একজন লেখেন, “কে জানে, আর কাকে তিনি দংশন করেছেন!” আরেকজন মজার ছলে বলেন, “আপনি কি তাঁর নাগমণি কোথাও লুকিয়ে রেখেছেন?” কেউ কেউ বলছেন, “পুরুষটি খুবই ভাগ্যবান, শ্রীদেবীর মতো ‘নাগিনা’ পেয়েছেন স্ত্রী হিসেবে।” এমন মন্তব্যের মাধ্যমে নেটিজেনরা বলিউডের ১৯৮৬ সালের হিট ছবি ‘নাগিনা’-এর প্রসঙ্গ টানছেন, যেখানে প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী সাপের রূপ নিতে পারতেন।
ঘটনাটি সামাজিক কৌতূহল ছড়িয়ে দিলেও প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) ও পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, বিষয়টি প্রথমিকভাবে মানসিক নির্যাতন বা পারিবারিক বিরোধ হিসেবে বিবেচনা করা হচ্ছে। মেরাজ লিখিতভাবে যে অভিযোগ দিয়েছেন, তাতে বলা হয়েছে—তাঁর স্ত্রী একবার তাঁকে দংশন করেছেন এবং প্রায়ই সাপের আকৃতি নিয়ে তাঁকে ধাওয়া করেন। এক কর্মকর্তা বলেন, “আমরা ঘটনাটি খতিয়ে দেখছি। মানসিক স্বাস্থ্যজনিত বিষয়ও বিবেচনায় রাখা হচ্ছে।”
এই অদ্ভুত অভিযোগে পুরো লোধসা গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কেউ বলছেন, এটি নিছক কল্পনা, আবার কেউ কেউ বিশ্বাস করছেন—এতে ‘অলৌকিক কিছু’ থাকতে পারে। প্রশাসন অবশ্য বলছে, যাচাই না করে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। এদিকে স্থানীয় গণমাধ্যম ঘটনাটি নিয়ে ব্যাপকভাবে প্রচার শুরু করেছে।
একবিংশ শতাব্দীতেও এমন ‘নাগিন কাহিনি’ বাস্তবের আদালতে পৌঁছানো সত্যিই বিস্ময়কর। তবে বিশেষজ্ঞরা বলছেন, এটি হয়তো মানসিক অসুস্থতা বা পারিবারিক দ্বন্দ্বের বহিঃপ্রকাশ। তদন্ত শেষে হয়তো স্পষ্ট হবে—এটি সত্যিই এক অলৌকিক ঘটনা, নাকি শুধুই এক ‘রাতের দুঃস্বপ্ন’।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




