ফ্লোটিলার আরও ১৩০ জনকে ছেড়ে দিয়েছে দখলদার ইসরায়েল


প্রকাশিত: ০৫:৫২ ৭ অক্টোবর ২০২৫
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আরও ১৩০ জনকে ছেড়ে দিয়েছে দখলদার ইসরায়েল। মঙ্গলবার (৭ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ১৩০ জনের মধ্যে রয়েছে বাহরাইন, তিউনিশিয়া, আলজেরিয়া, ওমান, কুয়েত, লিবিয়া, পাকিস্তান, তুরস্ক, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কলম্বিয়া, চেক রিপাবলিক, জাপান, মেক্সিকো, নিউজিল্যান্ড, সার্বিয়া, দক্ষিণ আফ্রিকা, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং উরুগুয়ের নাগরিক।
জর্ডানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘পেত্রা নিউজ’ জানিয়েছে, দেশটির পররাষ্ট্র কর্তৃপক্ষ ইসরায়েল থেকে এই ১৩০ অধিকারকর্মী গ্রহণ করে তাদের প্রয়োজনীয় সেবা দিয়েছে। ফ্লোটিলারটি মোট ৪২টি জাহাজে বিশ্বব্যাপী ৫০০ অধিকারকর্মী নিয়ে গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। মূল লক্ষ্য ছিল ইসরায়েলের অবৈধ নৌ অবরোধ ভাঙা এবং গাজার মানুষদের কাছে জরুরি ত্রাণ পৌঁছে দেওয়া।
কিন্তু গত সপ্তাহে ইসরায়েল সব জাহাজ আন্তর্জাতিক জলসীমা থেকে আটক করে, এবং জাহাজে থাকা অধিকারকর্মীদের আসোদ বন্দরে নিয়ে যায় ইসরায়েলি নৌ কমান্ডোরা। এর আগে, ইসরায়েল আরও কয়েকশ অধিকারকর্মীকে তুরস্ক ও ইতালিতে হস্তান্তর করেছিল। আটক অধিকারকর্মীরা জানিয়েছেন, জাহাজ থেকে তাদের তুলে নেওয়ার পর নির্যাতন চালানো হয়েছে। বিশ্বখ্যাত পরিবেশবাদী গ্রেটা থুনবার্গকেও এ শাস্তি থেকে বাঁচানো হয়নি; তাকে জোরপূর্বক ইসরায়েলি পতাকা গায়ে জড়িয়ে ছবি তোলা হয় এবং পর্যাপ্ত খাবার ও পানির ব্যবস্থা করা হয়নি।
ফ্লোটিলার অভিযান আন্তর্জাতিক পর্যায়ে তীব্র সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে, যেখানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে বিশ্ব সম্প্রদায়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ




