কেরালায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী, ৭ দিনের জাতীয় শোক ঘোষণা


প্রকাশিত: ০৬:২৭ ১৫ অক্টোবর ২০২৫
ভারতের কেরালার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা। তার পরিবার সংবাদমাধ্যম বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছে। বুধবার (১৫ অক্টোবর) সকালে হাঁটার সময় তিনি হঠাৎ সংজ্ঞাহীন হয়ে পড়ে যান এবং দ্রুত কেরালার দেবমাথা হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হন। চিকিৎসকেরা প্রায় ৩০ মিনিট ধরে চেষ্টা চালালেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। স্থানীয় সময় সকাল ৯টা ৫২ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।
রাইলার মৃত্যুর আগে তার শারীরিক অবস্থার উপর নানা গুজব ছড়িয়েছিল। তবে পরিবার ও ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগীরা এসব গুজব অস্বীকার করেছিলেন।
কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো গভীর শোক প্রকাশ করে বলেছেন, “রাইলা ওডিঙ্গা ছিলেন সাহসের আলোকস্তম্ভ, আমাদের গণতন্ত্রের জনক।” তিনি দেশজুড়ে সাত দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন এবং রাজধানী নাইরোবিতে ওডিঙ্গার বাসভবনে গিয়ে তার স্ত্রী আইডা ওডিঙ্গা ও পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়েছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট বার্তায় লিখেছেন, “রাইলা ওডিঙ্গা ছিলেন আফ্রিকার একজন প্রজ্ঞাবান নেতা এবং ভারতের প্রিয় বন্ধু।”
রাইলার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই তার সমর্থকরা পশ্চিম কেনিয়া ও নাইরোবির সড়কে নেমে আসেন। রাইলা ওডিঙ্গা ছিলেন কেনিয়ার রাজনীতির কিংবদন্তি ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তিনি পাঁচবার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, প্রতিবারই ফলাফল চ্যালেঞ্জ করেছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




