বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়ায় কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ!


প্রকাশিত: ০৩:৩৯ ৩০ অক্টোবর ২০২৫
বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ গাওয়াকে দেশদ্রোহের শামিল বলে মন্তব্য করে ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার নির্দেশ দিয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) মুখ্যমন্ত্রী এই নির্দেশ দেন এবং পুলিশকে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশনা দেন।
ঘটনার সূত্রপাত গত সোমবার আসামের করিমগঞ্জ জেলার শ্রীভূমি শহরে কংগ্রেস সেবাদলের এক বৈঠকে। ওই সভায় স্থানীয় এক নেতা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ পরিবেশন করেন, যা বাংলাদেশের জাতীয় সংগীত।
১৯ সেকেন্ডের ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যা প্রথম পোস্ট করেন আসামের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অশোক সিংঘল। তিনি অভিযোগ করেন, “কংগ্রেস সভায় সেই দেশের জাতীয় সংগীত গাওয়া হচ্ছে, যারা উত্তর-পূর্ব ভারতকে ভারত থেকে বিচ্ছিন্ন করতে চায়।”
অশোক সিংঘলের দাবি, কংগ্রেস দীর্ঘদিন ধরে ভোট ব্যাংকের রাজনীতি করছে এবং অনুপ্রবেশকারীদের মদদ দিয়ে আসামের জনবিন্যাস পরিবর্তনের চেষ্টা করছে। তাঁর অভিযোগ, “কংগ্রেস বৃহত্তর বাংলাদেশ গড়ে তুলতে চাইছে।”
এই বক্তব্যের পর বিজেপি নেতাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার কাছে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে। পরদিন মন্ত্রিসভার বৈঠক শেষে হিমন্ত বলেন, “বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়া ভারতের সার্বভৌমত্বের প্রতি চ্যালেঞ্জ। কংগ্রেসের সভা ভারতের নয়, বাংলাদেশের জাতীয় সংগীত দিয়ে শুরু হওয়া আমাদের জাতীয় মর্যাদার অপমান।”
তিনি আরও বলেন, “পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যেন কংগ্রেসের ওই নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা রুজু করা হয়। তাঁরা শিগগিরই গ্রেপ্তার হবেন এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
অন্যদিকে, রাজ্য বিজেপিও সামাজিক যোগাযোগমাধ্যমে কংগ্রেসের সমালোচনা শুরু করেছে। দলটির পক্ষ থেকে লেখা হয়েছে, “কংগ্রেস বাংলাদেশের মোহে আচ্ছন্ন। মাত্র কয়েক দিন আগে বাংলাদেশ যে মানচিত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে যুক্ত করেছে, এখন সেই বাংলাদেশ নিয়েই কংগ্রেস গর্ব করছে।”
তবে এই ঘটনার পর কংগ্রেস সরাসরি পাল্টা জবাব দিয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ এক সংবাদ সম্মেলনে বলেন, “‘আমার সোনার বাংলা’ গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি, যা বাঙালি সংস্কৃতির ঐতিহ্য ও আবেগের প্রতীক। বিজেপি সব সময় বাংলা ভাষা, বাঙালি সংস্কৃতি ও বাঙালিদের প্রতি অপমানজনক মনোভাব পোষণ করে।”
তিনি আরও বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গানটি কোনো বিদেশি সংস্কৃতি নয়, বরং এটি ভারতীয় সাহিত্য ও বাঙালি গৌরবের অংশ। বিজেপি রবীন্দ্রনাথের দর্শন বোঝে না, বাঙালির ইতিহাস জানে না, কেবল রাজনৈতিক স্বার্থে বাঙালিদের ব্যবহার করে।”
গৌরব গগৈয়ের অভিযোগ, বিজেপি ইচ্ছাকৃতভাবে এই বিষয়টিকে রাজনৈতিক বিতর্কে রূপ দিচ্ছে, যাতে জ্বলন্ত সমস্যা থেকে জনগণের দৃষ্টি ঘোরানো যায়।
উল্লেখ্য, রবীন্দ্রনাথ ঠাকুর ১৯০৫ সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে ‘আমার সোনার বাংলা’ গানটি রচনা করেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর এই গানটিকে জাতীয় সংগীত হিসেবে ঘোষণা করা হয়।
এই ঘটনাকে ঘিরে আসামজুড়ে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিজেপি যেখানে দেশদ্রোহের অভিযোগ তুলছে, সেখানে কংগ্রেস একে সাংস্কৃতিক ঐতিহ্যের প্রকাশ বলে দাবি করছে। আসাম রাজ্যের রাজনীতিতে নতুন বিতর্কের সূচনা করেছে এই গানকে ঘিরে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




