কুয়ালালামপুরে পেট্রোনাস টাওয়ার ৩ ভয়াবহ আগুন


প্রকাশিত: ০১:৪৫ ১ নভেম্বর ২০২৫
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শনিবার সকালে পেট্রোনাস টাওয়ার ৩–এ আগুন লেগেছে। খবর অনুযায়ী, ভবনটির সবচেয়ে ওপরে অবস্থিত একটি রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয় সংবাদমাধ্যম বারনামার বরাতে দ্য স্টার জানিয়েছে, কুয়ালালামপুর ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের পরিচালক ও জ্যেষ্ঠ সহকারী কমিশনার হাসান আসারি ওমর আগুন লাগার খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন লাগার সময় কোনো ব্যক্তি আহত হননি।
ওমর আরও জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছেন এবং বর্তমানে আগুন নেভানোর কাজ চলছে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে আগুন লাগার ছবি ও ভিডিও দ্রুত ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, বহুতল ভবন থেকে কালো ধোঁয়া উড়ছে।
পেট্রোনাস টাওয়ার ৩, যা স্থানীয়ভাবে ‘মেনারা কারিগালি’ নামে পরিচিত, ৬০ তলা বিশিষ্ট একটি ভবন। এটি কুয়ালালামপুরের আইকনিক পেট্রোনাস টুইন টাওয়ারের পাশে অবস্থিত।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান




