৩০০ কোটি মোহরানায় ৭৪ বছরের বৃদ্ধকে বিয়ে করলো ২৪ বছরের তরুণী


প্রকাশিত: ০৪:২৮ ৪ নভেম্বর ২০২৫
ভালোবাসার কোনো বয়স নেই—এই প্রবাদটি যেন বাস্তব প্রমাণ করলেন ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের পাসিতান এলাকার ৭৪ বছর বয়সী তারমান। ২৪ বছর বয়সী তরুণী শেলা আরিকাকে তিনি বিয়ে করেছেন ৩০০ কোটি রুপিয়াহ (বাংলাদেশি টাকায় প্রায় ২২ কোটি) মোহরানা দিয়ে। গত ১ অক্টোবর অনুষ্ঠিত এই বিয়ে এখন গোটা ইন্দোনেশিয়ায় আলোচনার কেন্দ্রে। প্রায় ৫০ বছরের বয়সের ব্যবধান ও বিপুল পরিমাণ মোহরানা এই বিয়েকে দেশটির সবচেয়ে আলোচিত ঘটনা হিসেবে দাঁড় করিয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিয়েতে উপস্থিত প্রত্যেক অতিথির হাতে বর তারমান এক লক্ষ রুপিয়াহ (প্রায় ৭৫০ টাকা) করে উপহার দিয়েছেন। এতে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। কেউ কেউ এই ঘটনাকে "অবিশ্বাস্য প্রেমের গল্প" হিসেবে দেখলেও অনেকে এটিকে "প্রচারমূলক নাটক" বলে সন্দেহ করছেন।
বিয়ের খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক তীব্র হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন—৩০০ কোটি রুপিয়াহর চেকটি কি আসল কিনা। কনের এক আত্মীয় সামাজিক মাধ্যমে লিখেছেন, “পরিবার ও প্রতিবেশীরা শেলাকে সাবধান করেছিল, কিন্তু সে আমাদের কথা শোনেনি। এখন সে এক বিতর্কিত বিয়ের অংশ হয়ে গেছে।” সমালোচনার জবাবে বর তারমান জানিয়েছেন, মোহরানার টাকাটি সম্পূর্ণ বৈধ এবং তা ইন্দোনেশিয়ার ব্যাংক সেন্ট্রাল এশিয়া (বিসিএ) থেকে এসেছে। তিনি আরও বলেন, “আমি কাউকে প্রভাবিত করতে চাইনি, এটি আমাদের পারস্পরিক সম্মতিতে করা একটি বিয়ে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও তারমান একটি প্রতারণা মামলায় দণ্ডপ্রাপ্ত হয়েছিলেন। ফলে অনেকেই প্রশ্ন তুলছেন, এই বিয়েটি আদৌ সৎ উদ্দেশ্যে হয়েছে কিনা। এছাড়াও এটিই তার প্রথম বিয়ে কিনা, তা স্পষ্ট নয়। বিয়েটি নিয়ে যত বিতর্কই হোক, ৭৪ বছর বয়সী বর ও ২৪ বছরের কনে এখন ইন্দোনেশিয়ার সামাজিক মাধ্যমে সবচেয়ে আলোচিত জুটি। কেউ বলছেন এটি "প্রেমের সাহসী উদাহরণ", আবার অনেকে মনে করছেন এটি "একটি পরিকল্পিত প্রচারণা", যা সামাজিক মনোযোগ কাড়তেই সাজানো হয়েছে। এই ঘটনাটি এখন শুধু ইন্দোনেশিয়ায় নয়, আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার জন্ম দিয়েছে—বয়স, অর্থ ও ভালোবাসার সীমারেখা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে অনেকের মনে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের




