ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালিতে জেগে উঠল ১ লাখ ৮৬ হাজার বছরের প্রাচীন হ্রদ


প্রকাশিত: ০৯:১৫ ১৬ ডিসেম্বর ২০২৫
চোখজুড়ে বিস্তীর্ণ মরুভূমি, চারপাশে রুক্ষ পাহাড় আর অসহনীয় শুষ্কতা—এই পরিবেশেই অবস্থিত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালি। যেখানে পানির অস্তিত্ব কল্পনার বিষয়, সেই মৃত্যুর উপত্যকায় আবারও জেগে উঠেছে একটি লাখো বছরের পুরোনো হ্রদ। টানা ভারী বর্ষণের ফলে ডেথ ভ্যালির নিচু অঞ্চলে পানি জমে দৃশ্যমান হয়েছে প্রাচীন ম্যানলি লেক, যা শেষবার সক্রিয় ছিল প্রায় ১ লাখ ২৮ হাজার থেকে ১ লাখ ৮৬ হাজার বছর আগে।
ভূতাত্ত্বিক গবেষণা অনুযায়ী, প্রাগৈতিহাসিক সেই সময় ক্যালিফোর্নিয়ার সিয়েরা নেভাদা পর্বতমালা বরফে ঢাকা ছিল। বরফ গলে সৃষ্ট বিপুল পরিমাণ পানি ডেথ ভ্যালি অঞ্চলে এসে জমা হয় এবং সেখান থেকেই গড়ে ওঠে বিশাল এই হ্রদ। গবেষকদের হিসাব অনুযায়ী, একসময় ম্যানলি লেকের দৈর্ঘ্য ছিল প্রায় ১৬০ কিলোমিটার, যা একে উত্তর আমেরিকার অন্যতম বৃহৎ অভ্যন্তরীণ হ্রদে পরিণত করেছিল।
ম্যানলি লেকের অবস্থানও অত্যন্ত ব্যতিক্রমী। এটি উত্তর আমেরিকার সবচেয়ে নিচু ভূখণ্ডে অবস্থিত, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২৮২ ফুট নিচে। পুরো এলাকাজুড়ে সারা বছর চরম গরম ও শুষ্ক আবহাওয়া বিরাজ করে। প্রচণ্ড রোদ ও গরম বাতাসে মাটি ফেটে চৌচির হয়ে থাকে। এমন প্রতিকূল পরিবেশে আবার হ্রদের পানি ফিরে আসায় প্রকৃতিপ্রেমী ও পর্যটকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।
যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত ডেথ ভ্যালিতে অস্বাভাবিক মাত্রায় বৃষ্টিপাত হয়েছে। এই তিন মাসে সেখানে মোট ২ দশমিক ৪১ ইঞ্চি বৃষ্টি রেকর্ড করা হয়। বিশেষ করে নভেম্বর মাসে ১ দশমিক ৭৬ ইঞ্চি বৃষ্টিপাত হয়, যা গত শত বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে ১৯২৩ সালে সর্বোচ্চ ১ দশমিক ৭ ইঞ্চি বৃষ্টি রেকর্ড করা হয়েছিল।
এই অতিবৃষ্টির ফলে মরুভূমির নিচু এলাকায় পানি জমে আবার দৃশ্যমান হয় প্রাচীন ম্যানলি লেকের অবয়ব। তবে এ বছরই প্রথম নয়—এর আগেও স্বল্প সময়ের জন্য হ্রদটি জেগে উঠেছিল। দুই বছর আগে ঘূর্ণিঝড় ‘হিলারি’র প্রভাবে ডেথ ভ্যালিতে ব্যাপক বৃষ্টিপাত হলে হ্রদটিতে আরও বেশি পানি জমেছিল এবং কয়েক সপ্তাহের জন্য সেখানে নৌকা চলাচলও সম্ভব হয়েছিল।
বিজ্ঞানীদের মতে, অতিশুষ্ক অঞ্চলে এ ধরনের অস্বাভাবিক বৃষ্টিপাত ও প্রাচীন জলাধারের পুনরুত্থান জলবায়ু পরিবর্তনের ইঙ্গিত বহন করে। এটি পৃথিবীর জলবায়ু ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের প্রতিফলন হতে পারে বলেও তারা মনে করছেন। ম্যানলি লেক কতদিন দৃশ্যমান থাকবে, তা আবহাওয়ার ওপর নির্ভর করলেও মরুভূমির বুকে এই জলরাশির ফিরে আসা প্রকৃতির এক বিরল ও বিস্ময়কর ঘটনা হিসেবেই বিবেচিত হচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




