• বুধবার , ২২ এপ্রিল, ২০২৬ | ৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ ডিসেম্বরকে শুধু ভারতের বিজয় বলে উল্লেখ করলেন মোদি

১৬ ডিসেম্বরকে শুধু ভারতের বিজয় বলে উল্লেখ করলেন মোদি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০১:০২ ১৬ ডিসেম্বর ২০২৫

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের বিজয় দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট দিয়েছেন। কিন্তু এই পোস্টে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা বিজয়কে উল্লেখ করেননি।

মোদি লিখেছেন, “বিজয় দিবসে আমরা সেই সব সাহসী বীর সেনাসদস্যদের স্মরণ করছি, যাঁদের অদম্য সাহস এবং আত্মত্যাগের বিনিময়ে ১৯৭১ সালে ভারত এক ঐতিহাসিক বিজয় অর্জন করেছে।” তিনি আরও উল্লেখ করেন, “তাঁদের দৃঢ় সংকল্প ও নিঃস্বার্থ সেবা আমাদের দেশকে রক্ষা করেছে এবং আমাদের ইতিহাসে তৈরি করেছে এক গর্বের মুহূর্ত।”

তিনি বলেন, “এই দিনটি তাঁদের বীরত্বের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং তাঁদের অতুলনীয় মনোবলকে স্মরণ করার দিন। তাঁদের বীরত্বগাথা আজও ভারতের প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে।”

প্রসঙ্গত, গত বছরও মোদি ১৬ ডিসেম্বরকে ভারতের বিজয় বলে দাবি করেছিলেন। সেই পোস্টকে কেন্দ্র করে বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। রাজনৈতিক দল ও সাধারণ মানুষ মোদির বক্তব্যের কঠোর সমালোচনা করেছিলেন।

বিশ্লেষকরা মনে করছেন, এমন বক্তব্য বাংলাদেশ-ভারত সম্পর্কের সংবেদনশীলতার দিক থেকে বিতর্কিত এবং এটি দুই দেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে ভিন্নভাবে উপস্থাপন করছে।

বিজ্ঞাপন

https://moreshopbd.com/