নামাজরত ফিলিস্তিনিকে গাড়িচাপা দিল ইসরাইলি সেনা, বিশ্বজুড়ে নিন্দার ঝড়


প্রকাশিত: ১০:০৪ ২৭ ডিসেম্বর ২০২৫
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে রাস্তার ধারে নামাজরত এক ফিলিস্তিনি ব্যক্তির ওপর ইচ্ছাকৃতভাবে গাড়ি তুলে দেওয়ার একটি রোমহর্ষক ঘটনা বিশ্বজুড়ে তীব্র নিন্দা ও ক্ষোভের জন্ম দিয়েছে। গত বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনায় আসে।
ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি একজন রিজার্ভ সেনা সদস্য। ঘটনার পর তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে এবং তার কাছে থাকা অস্ত্রও জব্দ করা হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বেসামরিক পোশাক পরা ওই ইসরায়েলি সেনা কাঁধে বন্দুক ঝুলিয়ে একটি অল-টেরেইন ভেহিকল (এটিভি) চালিয়ে সরাসরি নামাজরত ফিলিস্তিনি যুবকের ওপর উঠে যান। এতে যুবকটি ছিটকে মাটিতে পড়ে যান। এরপর ওই সেনা চিৎকার ও অঙ্গভঙ্গি করে তাকে দ্রুত এলাকা ত্যাগ করার নির্দেশ দেন।
ভুক্তভোগী যুবকের বাবা মাজদি আবু মাখো বার্তা সংস্থা এএফপিকে জানান, তার ছেলে বর্তমানে বাড়িতে থাকলেও দুই পায়ে তীব্র ব্যথায় ভুগছেন। তিনি আরও অভিযোগ করেন, ভিডিওতে দৃশ্যমান না হলেও অভিযুক্ত সেনা তার ছেলের চোখে পেপার স্প্রে ছিটিয়ে দিয়েছিলেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিকে বৃহস্পতিবার রাতেই গ্রেপ্তার করা হয়েছে এবং আদালত তাকে পাঁচ দিনের জন্য গৃহবন্দী রাখার নির্দেশ দিয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এই ব্যক্তির বিরুদ্ধে এর আগেও গ্রামে গুলি চালানোর অভিযোগ রয়েছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৫ সালটি পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারী ও সেনাদের হামলার ক্ষেত্রে একটি রেকর্ডসংখ্যক ‘সহিংস বছর’ হিসেবে চিহ্নিত হয়েছে।
উল্লেখ্য, চলমান এই সহিংসতার সূত্রপাত ২০২৩ সালের ৭ অক্টোবর, যখন হামাসের হামলায় ইসরায়েলে প্রায় ১ হাজার ২০০ জন নিহত এবং ২৫১ জন অপহৃত হয়। এর জবাবে ইসরায়েলের ধারাবাহিক সামরিক অভিযানে গাজায় এ পর্যন্ত প্রায় ৭১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অর্ধেকেরও বেশি নারী ও শিশু।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




