কেরালায় ভূমিধসে ৪১ মৃত্যু, আটকা কয়েকশ

ওয়েনাড়সহ রাজ্যের পাঁচ জেলায় রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস।

প্রকাশিত: ১২:২২ ৩০ জুলাই ২০২৪
ভারতের কেরালার পাহাড়ি এলাকায় ব্যাপক ভূমিধসে এক শিশুসহ ৪১ জনের মৃত্যু হয়েছে; কয়েকশ মানুষ আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার ভোরে ওয়েনাড় জেলার মেপ্পাডি, মুন্ডাকাল টাউন ও চূড়ালমালায় এসব হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রাজ্যের বনমন্ত্রী এ কে সসেন্দ্রন জানিয়েছেন, স্থানীয় বিভিন্ন হাসপাতালে ৬৬ জন আহত ব্যক্তির চিকিৎসা চলছে।
ওয়েনাড়ের বিভিন্ন জায়গায় ভূমিধস হওয়ায় রেড অ্যালার্ট জারি করেছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। হড়কা বানে একটি সেতু ধসে যাওয়ায় মুন্ডাকাল ও আটামালা এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সড়কপথে অন্য জেলার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওয়েনাড় জেলা।
কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, তল্লাশি ও উদ্ধার অভিযানে সব সরকারি সংস্থা কাজ করছে।
“উদ্ধার অভিযানে নেতৃত্ব দিতে রাজ্যের মন্ত্রীরা পাহাড়ি জেলাটিতে যাচ্ছেন এবং এই অভিযানে সমন্বয় নিশ্চিত করা হবে,” বিবৃতি বলেন পিনারাই।
ভূমিধস ও বৃষ্টিজনিত অন্যান্য দুর্যোগ মোকাবেলায় ন্যাশনাল হেলথ মিশন নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে বলে জানিয়েছেন তিনি।
পিনারাই জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিরোধী দলের নেতা রাহুল গান্ধী তাকে ফোন করে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।
ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ভূমিধসে হতাহতের ঘটনায় নরেন্দ্র মোদী খুবই ‘মর্মাহত’ হয়েছেন। তিনি ত্রাণ তহবিল থেকে প্রত্যেক নিহতের পরিবারকে দুই লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।
এনডিটিভি লিখেছে, ঘটনাস্থলে দমকলকর্মী এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) সদস্যদের মোতায়েন করা হয়েছে। উদ্ধার অভিযানে সহায়তা করতে কানপুর প্রতিরক্ষা নিরাপত্তা কোরের দুটি দল যোগ দিয়েছে।
বিমান বাহিনীর দুটি উড়োজাহাজও উদ্ধার অভিযানে যোগ দিয়েছে জানিয়ে দৈনিক হিন্দু লিখেছে, দৃশ্যমানতা কমে যাওয়ায় ও ভারি বৃষ্টির কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয়েছে। এখনও বহু মানুষ আটকা বলে জানাচ্ছেন স্থানীয়রা।
কেরালার মধ্য ও উত্তরের জেলাগুলোতে মঙ্গলবার দিনভর ভারি বৃষ্টির আভাস দিয়েছে ভারতের আবহাওয়া অফিস। সংস্থাটি ওয়েনাড়সহ রাজ্যের পাঁচ জেলায় রেড অ্যালার্ট জারি করেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ




