রাশিয়ার ‘অ্যাকশন’, যুক্তরাষ্ট্রের তাড়া করা তেল ট্যাংকার পাহারায় পাঠাচ্ছে যুদ্ধজাহাজ!


প্রকাশিত: ০৪:০৭ ৭ জানুয়ারী ২০২৬
আটলান্টিক মহাসাগরে একটি তেলবাহী ট্যাংকারকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মার্কিন বাহিনীর তৎপরতার মুখে ট্যাংকারটিকে পাহারা দিতে যুদ্ধজাহাজ পাঠিয়েছে রাশিয়া। সিবিএস নিউজের বরাতে বিবিসি জানায়, বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়িয়েছে এবং পরিস্থিতি ক্রমেই সংবেদনশীল হয়ে উঠছে।
প্রতিবেদন অনুযায়ী, ট্যাংকারটি বর্তমানে কোনো পণ্য বহন না করলেও অতীতে এটি ভেনেজুয়েলার অপরিশোধিত তেল পরিবহনে ব্যবহৃত হতো। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে জাহাজটি স্কটল্যান্ড ও আইসল্যান্ডের মাঝামাঝি উত্তাল সমুদ্র এলাকায় অবস্থান করছিল বলে ধারণা করা হচ্ছে। ওই অঞ্চলে মার্কিন সামরিক তৎপরতা বাড়তে থাকায় রাশিয়া বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে।
ভেনেজুয়েলার ওপর আরোপিত নিষেধাজ্ঞা ভঙ্গ করে যেসব জাহাজ দেশটিতে যাতায়াত করছে, সেগুলোর বিরুদ্ধে গত মাসে ‘নৌ অবরোধ’ জারির নির্দেশ দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এই সিদ্ধান্তকে ভেনেজুয়েলা সরকার সরাসরি ‘চুরি’ বলে আখ্যা দেয়। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ভেনেজুয়েলার সরকার জাহাজ ব্যবহার করে যুক্তরাষ্ট্রে মাদক পাচারে জড়িত—যা ওয়াশিংটনের কঠোর অবস্থানের অন্যতম কারণ।
এর আগে গত মাসে ক্যারিবীয় সাগরে মার্কিন কোস্ট গার্ড ‘বেলা ১’ নামের একটি জাহাজে তল্লাশির চেষ্টা চালায়। যুক্তরাষ্ট্রের দাবি ছিল, জাহাজটি মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ইরানি তেল পরিবহন করেছে। তবে তল্লাশি ব্যর্থ হওয়ার পর জাহাজটি হঠাৎ করেই গতিপথ পরিবর্তন করে এবং নাম বদলে ‘মারিনেরা’ রাখে। একই সঙ্গে এটি গায়ানা থেকে রাশিয়ার পতাকায় পুনঃনিবন্ধিত হয় বলে জানা গেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
ইউরোপের দিকে যাত্রাকালে জাহাজটির আশপাশে প্রায় ১০টি মার্কিন সামরিক পরিবহন বিমান ও একাধিক হেলিকপ্টারের উপস্থিতি লক্ষ্য করা যায়। এই দৃশ্য আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি করে। রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, তারা জাহাজটিকে ঘিরে সৃষ্ট পরিস্থিতি ‘উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ’ করছে এবং নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত।
সিবিএস নিউজকে দেওয়া তথ্যে দু’জন মার্কিন কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের বাহিনী জাহাজটি আটক করে দখলে নেওয়ার পরিকল্পনা করছে। তারা এটিকে ডুবিয়ে দেওয়ার পরিবর্তে জব্দ করতে আগ্রহী। এদিকে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, নিষেধাজ্ঞাভুক্ত জাহাজ ও সংশ্লিষ্ট পক্ষগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে তাদের নৌবাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
তবে খারাপ আবহাওয়া ও দীর্ঘ দূরত্বের কারণে স্কটল্যান্ড ও আইসল্যান্ডের মাঝামাঝি এলাকায় সরাসরি অভিযান চালানো কঠিন হয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে। এছাড়া যুক্তরাজ্য থেকে কোনো সামরিক অভিযান পরিচালনার আগে ওয়াশিংটনকে লন্ডনকে আনুষ্ঠানিকভাবে অবহিত করতে হবে, যা কৌশলগত জটিলতা আরও বাড়াচ্ছে।
উল্লেখ্য, গত মাসেই যুক্তরাষ্ট্র একই ধরনের অভিযানে ভেনেজুয়েলার একটি বন্দর ছাড়ার পর ‘দ্য স্কিপার’ নামের আরেকটি তেল ট্যাংকার জব্দ করেছিল। ওই অভিযানে মার্কিন কোস্ট গার্ডের পাশাপাশি মেরিন ও বিশেষ বাহিনী অংশ নেয়। সাম্প্রতিক এই ঘটনা প্রমাণ করছে, সমুদ্রপথে নিষেধাজ্ঞা কার্যকরে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মুখোমুখি অবস্থান ক্রমেই তীব্র হয়ে উঠছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




