ভারতীয় পর্যটকদের জন্য কড়াকড়ি—বাংলাদেশের ভিসা নীতিতে বড় সীমাবদ্ধতা


প্রকাশিত: ০৭:২৬ ৮ জানুয়ারী ২০২৬
ভারতীয় নাগরিকদের জন্য বাংলাদেশ ভ্রমণে নতুন করে দুঃসংবাদ এলো। কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে অবস্থিত বাংলাদেশের উপদূতাবাসগুলো থেকে ভারতীয় পর্যটকদের জন্য পর্যটক ভিসা প্রদান কার্যক্রম ‘সীমিত’ করা হয়েছে। এর ফলে স্বাভাবিক পর্যটন উদ্দেশ্যে বাংলাদেশে আসতে আগ্রহী বহু ভারতীয় নাগরিক অনিশ্চয়তার মুখে পড়েছেন।
জানা গেছে, এর আগেই দিল্লিতে অবস্থিত বাংলাদেশের দূতাবাস এবং আগরতলার অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের দপ্তর থেকে ভিসা প্রদান কার্যক্রম বন্ধ হয়ে যায়। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে শুধু গুয়াহাটিতে অবস্থিত বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের দপ্তর থেকেই ভারতীয় নাগরিকদের জন্য সীমিত পরিসরে ভিসা দেওয়া হচ্ছে।
যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি, তবে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপদূতাবাসের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে যে বুধবার থেকেই পর্যটক ভিসা প্রদান কার্যক্রম সীমিত করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, পর্যটক ভিসায় কড়াকড়ি আরোপ করা হলেও বাণিজ্যিক ভিসাসহ অন্যান্য ক্যাটাগরির ভিসা প্রদান কার্যক্রম চালু থাকবে।
এই সিদ্ধান্তের পেছনে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে। গণঅভ্যুত্থানের মাধ্যমে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে অবস্থিত চারটি ভারতীয় ভিসা সেন্টারে ভাঙচুরের ঘটনা ঘটে। একই সময় ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারের সামনেও বিক্ষোভ হয়, যা দুই দেশের ভিসা কার্যক্রমে প্রভাব ফেলে।
এই পরিস্থিতির জেরে ভারত সরকার প্রথমে কয়েকদিন সব ধরনের ভিসা কার্যক্রম বন্ধ রাখে। পরে ভিসা সেন্টারগুলো পুনরায় চালু হলেও ভারত জানিয়ে দেয়, মেডিকেল ভিসা ও কিছু জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশিদের জন্য পর্যটকসহ অন্যান্য ভিসা আপাতত ইস্যু করা হবে না।
বর্তমানে সেই সিদ্ধান্ত আরও কঠোর আকার ধারণ করেছে। সর্বশেষ তথ্যানুযায়ী, বাংলাদেশিদের জন্য ভারতীয় পর্যটক ভিসা পুরোপুরি বন্ধ রয়েছে। এর পাল্টা প্রভাব হিসেবেই এবার বাংলাদেশও ভারতীয় নাগরিকদের পর্যটক ভিসা প্রদানে কড়াকড়ি আরোপ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সব মিলিয়ে, দুই প্রতিবেশী দেশের মধ্যে ভিসা কার্যক্রমে এই সীমাবদ্ধতা সাধারণ ভ্রমণকারী, পর্যটন খাত ও দ্বিপাক্ষিক মানুষের যোগাযোগে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের




