শিয়া–সুন্নির ঊর্ধ্বে একজন আয়াতুল্লাহ খামেনি ও নিপীড়িত মুসলমানদের কণ্ঠস্বর


প্রকাশিত: ০২:৪৪ ১২ জানুয়ারী ২০২৬
মুসলিম বিশ্বের ইতিহাসে শিয়া–সুন্নি বিভাজন নতুন কোনো বিষয় নয়। শিয়া, সুন্নি কিংবা ওয়াহাবি—এই পরিচয়গুলো যুগে যুগে রাজনৈতিক ও ভৌগোলিক বাস্তবতার সঙ্গে যুক্ত হয়েছে। তবে ইসলামের মূল শিক্ষা কখনোই এসব বিভাজনের মধ্যে সীমাবদ্ধ নয়। মুসলমান সেই ব্যক্তি, যিনি একমাত্র আল্লাহর আদেশ মানেন এবং একমাত্র আল্লাহর কাছে সিজদাহ করেন। এই মৌলিক সত্যের আলোকে বর্তমান বিশ্ব রাজনীতিতে যে নেতৃত্ব সবচেয়ে আলোচিত ও প্রভাবশালী, তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি।
১৯৩৯ সালের ১৭ জুলাই ইরানের মাশহাদ শহরে জন্মগ্রহণ করা খামেনি শৈশব থেকেই ধর্মীয় শিক্ষা ও ইসলামি জ্ঞানচর্চায় আগ্রহী ছিলেন। পরবর্তীতে তিনি একজন আলেম, চিন্তাবিদ, লেখক ও কবি হিসেবে পরিচিতি লাভ করেন। ইসলামি বিপ্লবের সময়ে তিনি ইমাম খোমেনির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৮১ থেকে ১৯৮৯ পর্যন্ত তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং ১৯৮৯ সালে সর্বোচ্চ নেতা নির্বাচিত হন। সেখান থেকে আজ পর্যন্ত ইরানের রাজনৈতিক, সামরিক ও আদর্শিক নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে আছেন।
আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বের অন্যতম বৈশিষ্ট্য হলো জুলুম, আগ্রাসন ও পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে দৃঢ় অবস্থান। বিশেষ করে ফিলিস্তিন ইস্যুতে তাঁর স্পষ্ট অবস্থান মুসলিম বিশ্বের কাছে শক্ত বার্তা হিসেবে বিবেচিত হয়। বিশ্ব ইতিহাসে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেওয়া খুব কম দেশের পক্ষেই সম্ভব হয়েছে, অথচ খামেনির নেতৃত্বে ইরান সেই সাহস দেখিয়েছে। ১২ দিনের সংঘাতে ইরান যেভাবে ইসরায়েলকে প্রতিহত করেছে, তা কেবল সামরিক লড়াই নয়; বরং আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে একটি প্রতীকী প্রতিরোধ।
কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি বৃহৎ সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা নজিরবিহীন। হামলার আগে যুক্তরাষ্ট্রকে আগাম অবহিত করা হয়েছিল, তারপরও বিশ্বের সবচেয়ে শক্তিশালী মিসাইল ডিফেন্স সিস্টেম থাকা সত্ত্বেও তারা তা প্রতিরোধ করতে পারেনি। বিশ্লেষকরা মনে করেন, এ কারণেই আজ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একত্রে মিলেও ইরানের বিরুদ্ধে একতরফা পদক্ষেপ নিতে পারছে না। সরাসরি যুদ্ধে নামার সাহস না পেয়ে তারা এখন অর্থনৈতিক চাপ, প্রলোভন ও তথ্যযুদ্ধের মাধ্যমে ইরানের ভিত দুর্বল করার চেষ্টা করছে।
অনেক মুসলমানের দৃষ্টিতে খামেনি উমর (রা.)-এর দৃঢ়তা এবং আলী (রা.)-এর ন্যায়বোধের প্রতিফলন। তিনি শিয়া–সুন্নির ঊর্ধ্বে উঠে নিপীড়িত মুসলমানদের পক্ষে কথা বলেন। ফিলিস্তিন, ইয়েমেনসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের নিপীড়িত মানুষের প্রতি তাঁর অবস্থান তাঁকে মুসলিম বিশ্বের কণ্ঠস্বর ও আত্মমর্যাদার প্রতীকে পরিণত করেছে। আজ তিনি শুধু ইরানের রাষ্ট্রনায়ক নন; তিনি একটি আদর্শ, একটি বার্তা এবং সাহসের প্রতীক। সেই বার্তা হলো—ঈমান, ন্যায় ও আত্মমর্যাদার প্রশ্নে আপসহীন হওয়া। এই কারণে কোটি মানুষের কণ্ঠে উচ্চারিত হচ্ছে—আমরা খামেনিকে ভালোবাসি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে দায়িত্বহীন আচরণ করছে বিরোধী দল:প্রতিমন্ত্রী



