হামাস অস্ত্র ত্যাগ করলে গাজায় হবে আকাশচুম্বী ভবন ও বিমানবন্দর: ট্রাম্প


প্রকাশিত: ১২:৪২ ২৪ জানুয়ারী ২০২৬
সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক জমকালো অনুষ্ঠানে বিধ্বস্ত গাজা উপত্যকাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের উচ্চাভিলাষী ‘নিউ গাজা’ পুনর্গঠন পরিকল্পনা উন্মোচন করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নবগঠিত ‘বোর্ড অফ পিস’-এর স্বাক্ষর অনুষ্ঠানে এই মহাপরিকল্পনা উপস্থাপন করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।
উপস্থাপিত স্লাইডে ভূমধ্যসাগরের উপকূলজুড়ে সারিবদ্ধ আকাশচুম্বী ভবন এবং রাফাহ এলাকায় বৃহৎ আবাসন প্রকল্পের চিত্র তুলে ধরা হয়। পরিকল্পনা অনুযায়ী পুরো গাজাকে আবাসিক, কৃষি ও শিল্প—এই তিন ভাগে ভাগ করে পুনর্গঠন করা হবে। অনুষ্ঠানে গাজার ভৌগোলিক অবস্থানের প্রশংসা করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, একজন আবাসন ব্যবসায়ী হিসেবে তিনি শুরু থেকেই এই অঞ্চলের বিপুল সম্ভাবনা দেখেছেন এবং গাজার সমুদ্রতীরবর্তী জমিকে বিশ্বের অন্যতম সুন্দর সম্পদে পরিণত করা সম্ভব।
পুনর্গঠন পরিকল্পনার বিস্তারিত তুলে ধরে জ্যারেড কুশনার জানান, গত দুই বছরের যুদ্ধে গাজায় প্রায় ৬ কোটি টন ধ্বংসাবশেষ জমেছে, যার অপসারণ কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। প্রথম ধাপে রাফাহ শহরকে কেন্দ্র করে এক লাখের বেশি স্থায়ী আবাসন, ২০০টি শিক্ষা প্রতিষ্ঠান ও ৭৫টি চিকিৎসা কেন্দ্র নির্মাণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
কুশনারের ভাষ্য অনুযায়ী, আগামী দুই থেকে তিন বছরের মধ্যেই ‘নিউ রাফাহ’ দৃশ্যমান হবে। প্রস্তাবিত মানচিত্রে ১৮০টি সুউচ্চ টাওয়ারবিশিষ্ট পর্যটন কেন্দ্রের পাশাপাশি একটি নতুন সমুদ্রবন্দর ও বিমানবন্দর নির্মাণের কথাও উল্লেখ করা হয়েছে।
তবে এই মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রধান শর্ত হিসেবে হামাসের সম্পূর্ণ নিরস্ত্রীকরণের কথা জানিয়েছে হোয়াইট হাউস। প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করে বলেন, হামাস অস্ত্র ত্যাগ না করলে তাদের অস্তিত্ব চিরতরে মুছে দেওয়া হবে।
এ পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করলেও বলেন, গাজা থেকে হামাসকে সম্পূর্ণ বিতাড়িত করাই হবে প্রকৃত চ্যালেঞ্জ। অন্যদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস পূর্ণাঙ্গ শান্তি পরিকল্পনার পাশাপাশি গাজা প্রশাসনে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কেন্দ্রীয় ভূমিকা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
সূত্র: বিবিসি
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




