ইরানকে সতর্ক করল সৌদি আরব: দিলো পাল্টা হামলার হুশিয়ারী


প্রকাশিত: ০২:০৮ ৮ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে Saudi Arabia ইরানকে সরাসরি সতর্ক করে জানিয়েছে, তারা যুদ্ধ থামাতে কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দিচ্ছে। তবে দেশটির জ্বালানি অবকাঠামোর ওপর হামলা অব্যাহত থাকলে কঠোর পাল্টা জবাব দেওয়া হবে।
বার্তাসংস্থা Reuters চারটি কূটনৈতিক সূত্রের বরাতে জানিয়েছে, রিয়াদ গোপন যোগাযোগের মাধ্যমে এই বার্তা Iran-এর কাছে পৌঁছে দিয়েছে। এতে বলা হয়েছে, সৌদি আরব সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করতে চায়, কিন্তু তাদের জ্বালানি খাত লক্ষ্য করে হামলা হলে পাল্টা হামলার পথও খোলা থাকবে।
এদিকে শনিবার ইরানের প্রেসিডেন্ট Masoud Pezeshkian উপসাগরীয় দেশগুলোর কাছে দুঃখ প্রকাশ করেন। তিনি মূলত এসব দেশে থাকা মার্কিন ঘাঁটি ও অবকাঠামোতে ইরানি হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং আঞ্চলিক উত্তেজনা কমানোর চেষ্টা করেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তার এই বার্তার আগে সৌদি পক্ষ থেকে কড়া সতর্কবার্তা পাঠানো হয়েছিল। দুদিন আগে সৌদির পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলে রিয়াদের অবস্থান স্পষ্ট করে দেন।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী জানান, আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধে যে কোনো উদ্যোগে তাদের দেশ অংশ নিতে প্রস্তুত। একই সঙ্গে তিনি দাবি করেন, উপসাগরীয় দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে কোনো হামলা চালানোর অনুমতি দেওয়া হয়নি।
তবে তিনি সতর্ক করে বলেন, যদি সৌদি আরবের ভূখণ্ড বা জ্বালানি অবকাঠামোর ওপর হামলা অব্যাহত থাকে, তাহলে পরিস্থিতি ভিন্ন দিকে যেতে পারে। সেক্ষেত্রে সৌদি আরব যুক্তরাষ্ট্রকে তাদের ঘাঁটি ব্যবহার করতে দিতে বাধ্য হতে পারে। পাশাপাশি ইরান যদি জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে থাকে, তবে একই ধরনের পাল্টা আঘাত হানার কথাও স্পষ্টভাবে জানানো হয়েছে।
সূত্রগুলো আরও জানিয়েছে, উত্তেজনা কমানোর চেষ্টা হিসেবে সৌদি আরব এখনো ব্যাক-চ্যানেলের মাধ্যমে ইরানের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে। তবে এ বিষয়ে জানতে চাইলে সৌদি আরব বা ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে সৌদি আরবের এই সতর্ক বার্তা আঞ্চলিক পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলতে পারে। একই সঙ্গে কূটনৈতিক আলোচনার সম্ভাবনাও পুরোপুরি বন্ধ হয়ে যায়নি বলে মনে করা হচ্ছে।
সূত্র: Reuters
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




