আবার ও হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা ইরান


প্রকাশিত: ০৪:৩৩ ১৮ এপ্রিল ২০২৬
ইরান পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী আবারও কঠোর নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিয়েছে। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানি বন্দরের ওপর নৌ-অবরোধ অব্যাহত রাখায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) আইআরজিসি এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র “অবরোধের নামে জলদস্যুতা ও সামুদ্রিক চুরি” করছে বলে তারা অভিযোগ করেছে। বিবৃতিতে বলা হয়, এখন থেকে হরমুজ প্রণালী সশস্ত্র বাহিনীর কঠোর নজরদারির অধীনে থাকবে এবং এর নিয়ন্ত্রণ পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে।
আইআরজিসি আরও জানায়, যুক্তরাষ্ট্র যতদিন না ইরানি জাহাজের স্বাভাবিক চলাচলের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করবে, ততদিন এই গুরুত্বপূর্ণ জলপথ কঠোর নিয়ন্ত্রণে থাকবে।
এর আগে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেন, অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালী বন্ধ রাখা হবে এবং এই পথে জাহাজ চলাচল ইরানের অনুমোদনের ওপর নির্ভর করবে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কৌশলগত নৌপথ হওয়ায় এ ধরনের সিদ্ধান্ত আন্তর্জাতিক তেল ও বাণিজ্য ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- খনিধসের ধ্বংসস্তূপ থেকে ১৭ দিন পর জীবিত শ্রমিক উদ্ধার
- দেশের প্রথম ৪০ তলা স্কাইস্ক্র্যাপার ‘শান্তা পিনাকল’ এখন ব্যবহারের জন্য প্রস্তুত
- দেশের ১৩তম সিটি করপোরেশন বগুড়া
- ওমান সাগরে মার্কিন সামরিক জাহাজে ইরানের ড্রোন হামলা!
- যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে বন্ধই থাকবে হরমুজ প্রণালি: ইরানের কঠোর হুঁশিয়ারি
- অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ দিচ্ছে ওষুধ কোম্পানি
- ইরানের পারমাণবিক শক্তি নিয়ে কথা বলার ট্রাম্প কে?: পেজেশকিয়ান
- ইউরেনিয়াম ইস্যুতে আলোচনার দরজা বন্ধ করল ইরান
- বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরির চেষ্টায় দগ্ধ মাসুদের মৃত্যু
- আবার ও হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা ইরান
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- কালোবাজারির দিন শেষ: সব গাড়ির জন্য আসছে ‘ফুয়েল কার্ড’!
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- ১০,০০০ কিলোমিটারের ICBM মিসাইল প্রস্তুত, ইরানের টার্গেট এবার সরাসরি ইউরোপ ও যুক্তরাষ্ট্র
- দৌলতদিয়ায় শিশুসহ ৫০+ যাত্রী নিয়ে বাস পদ্মায়, বহু হতাহতের আশঙ্কা
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া





