ইরানে নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল: মার্কিন যুক্তরাষ্ট্রকে বার্তা


প্রকাশিত: ০৩:৩৪ ৭ মে ২০২৬
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরাণে পুনরায় সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। দেশটির সামরিক ও নিরাপত্তা নীতিনির্ধারকরা সম্ভাব্য অভিযানের পরিকল্পনা নিয়ে ইতোমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে অবহিত করেছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।
ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন (আইপিবিসি) জানিয়েছে, তেলআবিব বর্তমানে ইরাণের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা সমঝোতাকে কার্যকর মনে করছে না। বরং তারা এটিকে “সময়ের অপচয়” হিসেবে দেখছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পারস্য উপসাগরীয় অঞ্চলের বর্তমান অস্থির পরিস্থিতিকে কাজে লাগিয়ে ইসরায়েল ইরাণের মূল ভূখণ্ডে সরাসরি সামরিক অভিযান চালানোর কৌশল নিয়ে এগোচ্ছে।
এদিকে গত মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা সম্ভাব্য হামলার জন্য নতুন লক্ষ্যবস্তুর তালিকা তৈরি করেছেন। ওই তালিকায় ইরাণের অশোধিত তেল শোধনাগার ও সংশ্লিষ্ট জ্বালানি স্থাপনাগুলোকে প্রধান লক্ষ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, ওয়াশিংটনের কাছে পাঠানো সাম্প্রতিক বার্তার মাধ্যমে ইসরায়েল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, তারা যেকোনো উপায়ে ইরাণের ওপর নতুন করে হামলার পথ খুঁজছে। এতে মধ্যপ্রাচ্যে আরও বড় ধরনের সংঘাতের আশঙ্কা বাড়ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে দায়িত্বহীন আচরণ করছে বিরোধী দল:প্রতিমন্ত্রী
- শাহরুখ থেকে সালমান, বলিউডের শীর্ষ তারকারা কে কোন ক্যাটাগরির নিরাপত্তা পান



