পাকিস্তানের কড়া হুঁশিয়ারি: ‘আর কোনো দুঃসাহসিক পদক্ষেপ নিলে ভয়াবহ পরিণতি ভোগ করবে শত্রুপক্ষ’


প্রকাশিত: ০২:২৭ ১১ মে ২০২৬
ভারতের বিরুদ্ধে আবারও কঠোর বার্তা দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। তিনি সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে পাকিস্তানের বিরুদ্ধে কোনো ধরনের “দুঃসাহসিক পদক্ষেপ” নেওয়া হলে শত্রুপক্ষকে অত্যন্ত বিস্তৃত, বিপজ্জনক এবং বেদনাদায়ক পরিণতির মুখোমুখি হতে হবে।
রোববার রাওয়ালপিন্ডির সেনা সদরদপ্তর জিএইচকিউতে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। গত বছরের ভারত-পাকিস্তান সংঘাতের এক বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে পাকিস্তান সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি বিমানবাহিনী ও নৌবাহিনীর প্রধানরাও উপস্থিত ছিলেন।
আসিম মুনির দাবি করেন, গত বছরের সংঘাতে পাকিস্তান শুধু সামরিক ক্ষেত্রেই নয়, কূটনৈতিক ও তথ্যযুদ্ধেও উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। তিনি বলেন, শত্রুপক্ষ পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘনের চেষ্টা করলেও ৬ থেকে ১০ মে পর্যন্ত সংঘাতে তাদের সব পরিকল্পনা ব্যর্থ করে দেওয়া হয়েছে।
পাকিস্তান সরকার এই সংঘাতকে ‘মারকা-ই-হক’ বা ‘সত্যের যুদ্ধ’ হিসেবে অভিহিত করেছে। ২০২৫ সালের ২২ এপ্রিল পেহেলগাম হামলার পর শুরু হওয়া উত্তেজনা পরে পাকিস্তানের ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’-এ রূপ নেয় এবং ১০ মে যুদ্ধবিরতির মাধ্যমে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হয়।
নিজের বক্তব্যে ভারতের বিরুদ্ধে “ভিত্তিহীন অভিযোগ” ও “যুদ্ধোন্মাদনা” ছড়িয়ে অবৈধ যুদ্ধ চাপিয়ে দেওয়ার অভিযোগও তোলেন পাকিস্তান সেনাপ্রধান। তিনি দাবি করেন, ভারত দীর্ঘদিন ধরে দক্ষিণ এশিয়ায় আধিপত্য বিস্তারের কৌশল অনুসরণ করছে, তবে প্রতিবারই পাকিস্তান সেই পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে।
আসিম মুনির আরও বলেন, অপারেশন বুনইয়ানুম মারসুস ভারতের অভ্যন্তরীণ ব্যর্থতা আড়াল করার কৌশলকে উন্মোচন করে দিয়েছে। তার মতে, ভারত সামরিক আগ্রাসন ও কূটনৈতিক চাপের মাধ্যমে আঞ্চলিক ভারসাম্য নিজেদের পক্ষে নিতে চাইলেও বাস্তবে তাদের সামর্থ্য উচ্চাকাঙ্ক্ষার তুলনায় অনেক কম।
যুদ্ধে নিহত সেনা সদস্যদের স্মরণ করে পাকিস্তান সেনাপ্রধান বলেন, শহীদদের আত্মত্যাগই দেশের স্বাধীনতা ও নিরাপত্তার মূল ভিত্তি। তিনি রাজনৈতিক নেতৃত্ব ও সাধারণ জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, জাতীয় ঐক্যই পাকিস্তানের সবচেয়ে বড় শক্তি, যা সংকটকালে “লোহার দেয়াল”-এর মতো কাজ করেছে।
সামরিক সক্ষমতার প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, পাকিস্তান নৌবাহিনী ভারতীয় যুদ্ধজাহাজগুলোকে উপকূল থেকে বহু দূরে রাখতে সক্ষম হয়েছে এবং বিমানবাহিনী আধুনিক আকাশযুদ্ধে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




