নেট দুনিয়ায় ঝড় তোলা ‘ককরোচ জনতা পার্টি’, কে এই অভিজিৎ দিপক?


প্রকাশিত: ০২:৩৬ ২২ মে ২০২৬
ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচনায় এসেছে ‘ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ নামে একটি ব্যতিক্রমধর্মী ডিজিটাল উদ্যোগ। গত ১৬ মে এটি প্রতিষ্ঠা করেন অভিজিৎ দিপক নামের এক ভারতীয় তরুণ। প্রচলিত রাজনৈতিক দলের বাইরে ব্যঙ্গ, মিম ও সামাজিক বার্তাভিত্তিক এই উদ্যোগ অল্প সময়ের মধ্যেই নেট দুনিয়ায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।
জানা গেছে, সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপক পুনে থেকে সাংবাদিকতায় স্নাতক সম্পন্ন করেছেন এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের Boston University-এ জনসংযোগ বিষয়ে স্নাতকোত্তর করছেন। এছাড়া তিনি ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত Aam Aadmi Party-এর সামাজিক যোগাযোগমাধ্যম টিমে স্বেচ্ছাসেবক হিসেবেও কাজ করেছেন।
দলটি নিজেদের পরিচয় দিয়েছে ‘সিস্টেম যাদের গণনায় রাখে না, তাদের কণ্ঠস্বর’ হিসেবে। তাদের কনটেন্টে মিম, গ্রাফিক্স, অ্যানিমেশন ও রাজনৈতিক ব্যঙ্গের মাধ্যমে বেকারত্ব, প্রশ্নফাঁস, শিক্ষা ব্যবস্থা এবং তরুণদের বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়। সদস্য হওয়ার ক্ষেত্রেও তারা ব্যতিক্রমী শর্ত দিয়েছে, যেখানে ‘অনলাইনে সক্রিয় থাকা’ এবং ‘ব্যঙ্গ করার দক্ষতা’কে গুরুত্ব দেওয়া হয়েছে।
মূলত ভারতের প্রধান বিচারপতি Surya Kant-এর একটি বিতর্কিত মন্তব্যকে ঘিরেই এই উদ্যোগের সূচনা হয় বলে জানা যায়। পরে ওই মন্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হলে ‘ককরোচ জনতা পার্টি’ও আলোচনার কেন্দ্রে চলে আসে। ডিজিটাল ব্যঙ্গের মাধ্যমে তরুণদের ক্ষোভ ও সামাজিক বাস্তবতা তুলে ধরায় দলটি এখন নেটিজেনদের আগ্রহের বড় বিষয় হয়ে উঠেছে।
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- বিশ্বকাপকে ঘিরে নতুন নিরাপত্তা শঙ্কা, এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি ইরান-ঘনিষ্ঠ গ্রুপের
- ব্রাজিল–মরক্কো মহারণ আজ ভোর ৪টায়, পরিসংখ্যান কার পক্ষে?
- রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ
- সীমান্তে পুশ ইন বন্ধে দিল্লিকে ১৩ দফা কূটনৈতিক বার্তা পাঠিয়েছে ঢাকা
- জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে ২৮০ জন নিয়োগ, এসএসসি পাসেও আবেদন করা যাবে
- রামিসা হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের বিশেষ টিম গঠন, নেতৃত্বে অ্যাটর্নি জেনারেল
- অবসর নয়, অভিনয় চালিয়ে যাওয়ার সিদ্ধান্তেই অক্ষয় কুমার
- মহররম মাসেই হবে খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শেষকৃত্য
- ‘চানাচুরের মতো’ বাজেট, পুষ্টিগুণ নেই: নাহিদ ইসলাম
- পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন, জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু দক্ষিণ কোরিয়ার
- সরকারি মেডিকেল কলেজে ৪ শিক্ষার্থীর সিট বাতিল, অভিযোগ ঘিরে চাঞ্চল্য
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- জাবিতে ছাত্রীকে জঙ্গলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- নড়াইলে প্রবাসীর বসতবাড়ি দখলের অভিযোগ, আদালতের শরণাপন্ন পরিবার
- নারায়ণগঞ্জে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে বিরল ‘ডোনাল্ড ট্রাম্প’ ও ‘নেতানিয়াহু’
- স্পটিফাইয়ে সাইবার হামলার দাবি, প্রো-ইরান হ্যাকার গ্রুপকে ঘিরে নতুন উদ্বেগ
- ইরানের কড়া বার্তা: ‘গোপন আঁতাতকারীদের জবাবদিহি করতেই হবে’
- সুপ্রিম কোর্ট বারে বিএনপির বড় জয়, ১৪ পদের ১৩টিতেই বিজয়
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস




